খেলা

লড়াই করেই হারলো স্কটল্যান্ড

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সপ্তম আসরের ৩২তম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে লড়াই করে মাত্র ১৬ রানে হেরে গেছে স্কটল্যান্ড। বুধবার (৩ নভেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।

স্কটল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪.৫ ওভারে ৩৫ রানে হারায় ২ উইকেট। সাফইয়ান শরিফের গতির বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ড্যারিল মিচেল। ভারতের বিপক্ষে ৪৯ রানের ইনিংস খেলা এ তারকা ওপেনার এদিন ফেরেন ১৩ রানে।

ড্যারেল মিচেল আউট হওয়ার পর তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি অধিনায়ক কেন উইলিয়ামসন। চার বলে শূন্য রানে ফেরেন বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। তিনিও সেই সাফইয়ান শরিফের গতিতে বিধ্বস্ত। দলীয় ৫২ রানে আউট হন ডেভন কনওয়ে।

চতুর্থ উইকেটে গ্লেন ফিলিপসকে সঙ্গে নিয়ে ৭৩ বলে ১০৫ রানের জুটি গড়েন গাপটিল। ১৮.২ ওভারে দলীয় ১৫৭ রানে আউট হন ফিলিপস। তার আগে ৩৭ বলে করেন ৩৩ রান। ফিলিপস আউট হওয়ার ঠিক পরের বলেই আউট হন মার্টিন গাপটিল।

একপ্রান্ত আগলে রেখে ৯৩ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ ওপেনার। ইনিংস ওপেন করতে নেমে ১৯তম ওভারে আউট হওয়ার আগে অনবদ্য ব্যাটিং করে সেঞ্চুরি কাছাকাছি চলে যান গাপটিল। কিন্তু ভাগ্য ফেবার না করায় মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি মিস করেন গাপটিল।

শেষ দিকে ৬ বলে ১০ রান করে নিউজিল্যান্ডকে একশ সত্তোরের ওপারে নিয়েছেন। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭২ রান তেলে নিউজিল্যান্ড। সাফয়ান শরীফ ২৮ রানে নিয়েছেন দুই উইকেট।

সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৭২/৫ (মার্টিন গাপটিল ৯৩, গ্লেন ফিলিপস ৩৩, ড্যারিল মিচেল ১৩, জেমস নিশাম ১০*; সাফইয়ান শরিফ ২/২৮, বার্ড ওয়েল ২/৪০)।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা