পাকিস্তান
খেলা

স্বপ্নের সেমিফাইনালে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: নামিবিয়াকে হারিয়ে স্বপ্নের সেমিফাইনাল নিশ্চিত করল পাকিস্তান। প্রথম দুই ম্যাচের মতো ৪র্থটিতেও দারুণ এক জুটি গড়লেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। নবাগত নামিবিয়ার বিপক্ষে ৮৬ বলে ১১৩ রানের জুটি হয়েছে তাদের।

এ দুজনের অনবদ্য দুটি দাপুটে ইনিংসে ভর করে নামিবিয়াকে ১৯০ রানের লক্ষ্য দেয় পাকিস্তান। আর সেই লক্ষ্য পূরণে যথেষ্ঠ ভালোই খেলেছে নাবিবিয়া।

তবে শাহিন, হাসান, ইমাদদের নিয়ন্ত্রিত বোলিংয়ে হাত খুলে খেলতে পারেনি তারা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৪ রানে গুটিয়ে গেছে জেরহার্ড এর্সমাসের দল।

ফলে ৪৫ রানের ব্যবধানে বিশাল জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। সুপার টুয়েলভের চারটি ম্যাচেই দুর্দান্ত দাপট দেখিয়ে জিতেছে বাবর আজমরা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সড়ক ও জনপথ বিভাগের জমি:

মুন্সীগঞ্জের সিপাহীপাড়া চৌরাস্তায় সড়ক ও জনপদ বিভাগের জমি রাতের আঁধারে দখল করে...

রাজনৈতিক দল ও রাষ্ট্র পরিচালনা: ব্যবধান ও সমন্বয়ের নতুন রাজনীতি

এ, কে, এম শফিউল আযম রুমি: বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনেক কিছু...

তেলের সরবরাহ বাড়ছে আজ থেকে

দেশে জ্বালানি তেলের বাজারে সৃষ্ট অস্বাভাবিক চাপ সামাল দিতে আজ থেকে সরবরাহ বাড়...

হরমুজ প্রণালি ফের বন্ধ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার সংলাপ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। প...

তেলের দাম আবার বাড়ল!

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশের ভোক্তা পর্যায়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা