ছবি: সংগৃহীত
খেলা

বাংলাদেশ নিয়ে কী ভাবছে অজিরা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের মাটিতে গত আগস্টে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়া। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে প্রথমবার অজিদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজটি জিতে টাইগাররা। ওই সফরে অজিদের দলে থাকা লেগ স্পিনার এডাম জাম্পা তখন ৪ ম্যাচে শিকার করেছিলেন ৫ উইকেট। চলমান বিশ্বকাপে অস্ট্রেলিয়ার আগামী ম্যাচটি মাহমুদুল্লাহ রিয়াদদের বিপক্ষে। ম্যাচটি হবে ৪ নভেম্বর। সাংবাদিকদের প্রশ্নে এ নিয়ে কথা বলেছেন জাম্পা।

সামনে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ থাকায়, সর্বশেষ সফরের প্রসঙ্গ তুলেন সাংবাদিকরা। সেই প্রসঙ্গ আসতেই জাম্পা বলেন, ‘ঢাকার উইকেট সম্ভবত আন্তর্জাতিক উইকেটগুলোর মধ্যে সবচেয়ে জঘন্য। এটা আমাদের বিপক্ষে, বিশেষ করে অস্ট্রেলিয়ার হয়ে যখন আমি খেলেছি। আমি মনে করি না দুবাইতে এতটা খারাপ উইকেট পাবো।’

বাংলাদেশের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। সেমিফাইনালে খেলতে হলে শেষ দুই ম্যাচে জিততে হবে অসিদের। আপতত বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়েই বেশি ভাবতে চান জাম্পা। তিনি বলেন, ‘আমরা জানি, আমাদের ওপর অনেক চাপ। আমাদের রান রেট কিছুটা কমও। তাই পরের দু’টি ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি একটু বেশি গুরুত্বপূর্ণ। তাই আমরা বেশ মনোযোগ দিয়েই বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবো।’

সুপার টুয়েলভে প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছিলো অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেটে ও শ্রীলংকার বিপক্ষে ৭ উইকেটে ম্যাচ জিতে তারা। তবে তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হারে অসিরা। গ্রুপ-১এ চার ম্যাচ খেলে সবগুলোতে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। ৩ ম্যাচ শেষে ২ জয়ে ৪ করে পয়েন্ট নিয়ে সেমিফাইনালের দৌঁড়ে আছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ৪ খেলায় ২ পয়েন্ট শ্রীলংকার। আর ৩ খেলায় ২ পয়েন্ট ওয়েস্ট ইন্ডিজের। ৩ খেলায় কোন জয়ই পায়নি বাংলাদেশ।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা