খেলা

রোনালদোর গোলে হাসলো ম্যানইউ

ক্রীড়া ডেস্ক: লিভারপুলের কাছে ৫-০ ব্যবধানে হেরেছিলো ম্যানচেস্টার ইউনাইটেড। সেই ভরাডুবি থেকে ফিরে এসেছে দলটি। দাঁড়িয়েছে নতুন ভঙ্গিমায়। এক গোল আর এক অ্যাসিস্টে দলকে অ্যাওয়ে ম্যাচে দুর্দান্ত জয় এনে দেন ক্রিস্টিয়ানো রোনালডো।

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যামকে তাদের ঘরের মাঠে ৩-০ গোল ব্যবধানে হারিয়ে এসেছে রেড ডেভিলরা।

আগের ম্যাচে লিভারপুল লজ্জার পর প্রধান কোচের দায়িত্বে থাকা নিয়ে প্রশ্ন উঠেছিল ওলে শোলসায়ারের। সব সমালোচনার জবাব তিনি দিলেন অ্যাওয়ে ম্যাচে গুরুত্বপূর্ণ জয় দিয়ে।

ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিলো টটেনহ্যাম। তবে গোলের দেখা পাওয়া সম্ভব হয়নি হ্যারি কেনদের।

টটেনহ্যামের জালে বল পাঠিয়ে রেড ডেভিলদের লিড নেয়ার উল্লাসে মাতান ক্রিস্টিয়ানো রোনালডো। ম্যাচের ৩৯ মিনিটে গোল করেন এ পর্তুগিজ সুপারস্টার। লিগে সাত ম্যাচে এটা তার চতুর্থ গোল।

দ্বিতীয়ার্ধে কাভানির গোলে ব্যবধান দ্বিগুণ করে ম্যাচের ৮৬ মিনিটে রাশফোর্ডের গোলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে ইউনাইটেড।

গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট ঝুলিতে যোগ করে লিগ শিরোপা জেতার আশা টিকে রইল রোনালডোদের। ১০ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে ইউনাইটেড। ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি। ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল, ২০ পয়েন্ট নিয়ে তিনে ম্যানচেস্টার সিটি ও ১৭ পয়েন্ট নিয়ে চারে ওয়েস্ট হ্যাম।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

মেসিকে এবার রোনালদোর ভালোবাসা

আন্তর্জাতিক ফুটবলে ২১ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের ইতি...

কাঞ্চনের যে অভ্যাসে বিরক্ত শ্রীময়ী

কাঞ্চনের বউ নিয়ে মন্তব্য, সায়নকে কড়া বার্তা শ্রীময়ীর টালি...

সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

ফ্যাসিবাদের আমলে সড়ক পরিবহন খাতে চলা দীর্ঘদিনের নৈ...

নাহিদ রানায় আগ্রহ দেখালো না কেউই

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২...

এগুলো না হলে আর পূজার আনন্দ কী: মধুমিতা

"‘এগুলো না হলে আর পূজার আনন্দ কী!’ মধুমিতা"} কলকাতার রা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা