খেলা

রোনালদোর গোলে জয় ম্যানচেস্টারের

ক্রীড়া ডেস্ক: ম্যানচেস্টার ইউনাইটেডকে আরেক জয় এনে দিলেন রোনালদো। ২-২ গোলে সমতার পরই রোনালদোর গোল। আর তাতেই জয় নিশ্চিত হয় ক্লাবটির। ম্যাচের আধঘণ্টার মধ্যেই ম্যানচেস্টার ইউনাইটেডের জালে দুই গোল দিয়ে দিয়েছিলো আতালান্তা।

তারপর একের পর এক আক্রমণ করেও আর গোলের দেখা পায়নি ম্যান ইউ। পরে মার্কোস রাশফোর্ড ও হ্যারি ম্যাগুয়ের ও ৮১ মিনিটে এসে জয়সূচক গোলটি করে দলকে উচ্ছ্বাসে ভাসান এর আগে কয়েকটি সুযোগ মিস করা রোনালদো। তাতে আতালান্তার বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে ম্যান ইউ।

ম্যাচের শুরুটা এমনিতে দারুণ করেছিলো আতালান্তা। ম্যাচের ১৫তম মিনিটে এগিয়ে যায় তারা। জাপাকস্তার গোলমুখে বাড়ানো বল টোকায় জালে পাঠান পাসালিচ। এরপর রোনালদোসহ বেশ কয়েকটি ভালো আক্রমণ করে ম্যান ইউর ফুটবলাররা। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি।

উল্টো ম্যাচের ৩০ মিনিটে ওল্ড ট্রাফোর্ডকে নিস্তব্ধ করে দেন দেমিরেল। কর্নার থেকে উড়ে আসা বল লাফিয়ে হেডে বল জালে পাঠান তুরস্কের এই ডিফেন্ডার। বিরতির আগে রাশফোর্ড ও ফ্রেড সুযোগ কাজে লাগাতে না পারায় দুই গোলে পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয় রোনালদোদের।

অবশেষে ৫৩ মিনিটে এসে গোলের দেখা পায় ম্যান ইউ। ব্রুনো ফার্নান্দেজের বাড়ানো থ্রু বল কোনাকুনি শটে জালে পাঠান রাশফোর্ড। গোল দেওয়ার পরও চাপ অব্যাহত রাখে ইউনাইটেড। জর্ডান সাঞ্চোর বাড়ানো বল এডিনসন কাভানির মাথা ছুঁইয়ে আসে ম্যাগুইয়ারের পায়ে। তিনি গোল করে ম্যান ইউকে সমতায় ফেরান।

৮১তম মিনিটে গোল পান রোনালদো। পুরো ম্যাচে বেশ কয়েকটি সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। তবে লুক শর বাড়ানো বল হেডে জালে জড়াতে এবার আর ভুল করেননি তিনি। এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা তিন ম্যাচে গোল করলেন রোনালদো।

এই গ্রুপের আরেক ম্যাচে ইয়াং বয়েজের মাঠে ৪-১ গোলে জিতেছে ভিয়ারিয়াল। তাদের সমান ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ইতালিয়ান ক্লাব আতালান্তা। তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩ পয়েন্ট নিয়ে সবার শেষে ইয়াং বয়েজ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালে আগুন

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছ...

শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সাময়িক বিধিনিষেধ এবং ফ্লাইট চলাচলে বিঘ্নের প্র...

ডিনার ডেটে কাঞ্চন-শ্রীময়ী, ট্রোলের মুখে যুগল

দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে বেশ ব্যস্ত অভিনেত্রী শ্রীময়ী...

নারীর শরীর নিয়ে প্রত্যাশা অন্তহীন: রাধিকা মদন

মা হওয়ার পর শারীরিক পরিবর্তনের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা