খেলা

চেলসির সাবেক কোচ এখন ঢাকায়

ক্রীড়া প্রতিবেদক: ঢাকায় এসেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি ও ঘানার জাতীয় ফুটবল দলের সাবেক হেড কোচ আব্রাম গ্রান্ট। বুধবার (২০ অক্টোবর) সকালে ঢাকায় পৌঁছান ইংলিশ প্রিমিয়ার লিগের হেড কোচের দায়িত্ব পালন করা প্রথম ইসরাইলি ট্রেনার।

চার দিনের সফরে ঢাকায় এসেছেন গ্রান্ট। বাংলাদেশ ফুটবলের উন্নয়নের লক্ষ্যে দেশের ফুটবলের উন্নয়নে নিজের দীর্ঘ কোচিং ক্যারিয়ারের অভিজ্ঞতা বিনিময় করতে ঢাকায় এসেছেন ৬৬ বছর বয়সী এই কোচ।

বাফুফে কর্তাদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ফেডারেশনের এলিট অ্যাকাডেমি পরিদর্শন করবেন গ্রান্ট।

এরপরে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন চেলসির সাবেক এই কোচ।

ক্যারিয়ারের বেশিরভাগ সময় কোচিং করিয়েছেন গ্রান্ট। ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি, ওয়েস্ট হ্যাম ও ঘানা জাতীয় দলসহ অনেকগুলো শীর্ষ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

তার অধীনে ২০০৮ সালে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলে চেলসি। একই মৌসুমে ইংলিশ লিগ কাপের ফাইনালেও খেলে চেলসি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা