খেলা

নামিবিয়াকে ১৬৫ রানের টার্গেট  

ক্রীড়া প্রতিবেদক: নামিবিয়াকে ১৬৫ রানের টার্গেট দিয়েছে নেদারল্যান্ড। টসে জিতে নেদারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় নামিবিয়া। ম্যাক ও'দাউদের ৫৬ বলে ৭০ রানের উপর ভর করে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে নেদারল্যান্ড।

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় খেলাটি শুরু হয়।

পাওয়ার প্লের শেষ ওভারে এসে ফেরেন মাইবার্গ (১৬ বলে ১৭)। এরপর সুবিধা করতে পারেননি ফন ডার মারউইও (৪ বলে ৬)। ১৩ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে নেদারল্যান্ডস।

তবে ও'দাউদ আর কলিন অ্যাকারম্যান এরপর দেখেশুনে খেলা শুরু করেন। ৪২ বলে ফিফটি পূরণ করেন ও'দাউদ। তৃতীয় উইকেট জুটিতে তারা তোলেন ৬৭ বলে ৮২ রান।

১৮তম ওভারে এসে জুটিটি ভাঙে অ্যাকারম্যান সাজঘরের পথ ধরলে। ৩২ বলে তার উইলো থেকে আসে ৩৫ রান। তবে ওপেনিংয়ে নামা ও'দাউদ একদম শেষ ওভার পর্যন্ত খেলেছেন।

ইনিংসের ৩ বাকি থাকতে অবশেষে আউট হন ও'দাউদ, পড়েন রানআউটের কবলে। ডাচ ওপেনার ৫৬ বলে ৬ বাউন্ডারি আর ১ ছক্কায় করেন ৭০ রান। তার ইনিংসটিই মূলত লড়াকু পুঁজি এনে দিয়েছে নেদারল্যান্ডসকে। ১১ বলে ২১ রানে অপরাজিত থাকেন স্কট অ্যাডওয়ার্ডস।

জ্যান ফ্রাইলিংক ৪ ওভারে ৩৬ রানে ২ উইকেট ও ডেভিড উইসে এক উইকেট নেন।

এর আগে দল দুটি তাদের দুটি খেলার একটিতে হেরেছে। এক্ষেত্রে আজকের জয়ই বাঁচিয়ে রাখবে টুর্নামেন্টে।

নেদারল্যান্ডস একাদশ: ম্যাক ও'দাউদ, স্টিফেন মাইবার্গ, ব্যাস ডি লিডে, কলিন অ্যাকারম্যান, রায়ান টেন ডেসকাটে, স্কট অ্যাডওয়ার্ডস, রওলফ ফন ডার মারউই, পিটার সিলার (অধিনায়ক), লগান ফন বিক, টিম ফন ডার গাটেন, ফ্রেড ক্লাসেন।

নামিবিয়া একাদশ: স্টিভেন বার্ড, জেনে গ্রিন, ক্রেইগ উইলিয়ামস, গারহার্ড এরাসমাস (অধিনায়ক), ডেভিড উইসে, জে জে স্মিট, মাইকেল ফন লিঙ্গেন, জ্যান ফ্রাইলিংক, জান নিকোল লফটি-ইটন, রুবেন ট্রাম্পেলম্যান, বার্নার্ড স্কুলজ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালে আগুন

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছ...

শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সাময়িক বিধিনিষেধ এবং ফ্লাইট চলাচলে বিঘ্নের প্র...

ডিনার ডেটে কাঞ্চন-শ্রীময়ী, ট্রোলের মুখে যুগল

দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে বেশ ব্যস্ত অভিনেত্রী শ্রীময়ী...

নারীর শরীর নিয়ে প্রত্যাশা অন্তহীন: রাধিকা মদন

মা হওয়ার পর শারীরিক পরিবর্তনের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা