শিশির
খেলা

সমালোচকদের এক হাত নিলেন শিশির

স্পোর্টস ডেস্ক: দেশের হয়ে টেস্ট খেলা বাদ দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) বেছে নিয়েছিলেন সাকিব আল হাসান।

জানিয়েছিলেন, বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই জাতীয় দলের খেলা রেখে আইপিএলকে বেছে নিয়েছেন তিনি। এ নিয়ে কম সমালোচনা শুনতে হয়নি সাকিবকে। সাকিবের দেশপ্রেম নিয়েও প্রশ্ন তোলা হয় সে সময়।

আর সেই আইপিএলে সাকিবের পারফরম্যান্স সন্তোষজনক ছিল না। আইপিএলের ভারতপর্বে সাকিবের সংগ্রহ ৩৮ রান ও ২ উইকেট। সংযুক্ত আরব আমিরাত পর্বে আরও খারাপ অবস্থা। ৯ রান ও ২ উইকেট। দুই পর্ব মিলিয়ে আট ম্যাচে রান ৪৭, উইকেট ৪। আহামরি নয় কিছুই।

বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষেও আশাহত করেছেন সাকিব। ওই হারের ম্যাচেও ২৮ বলে ২০ রান করেও সমালোচিত হয়েছিলেন সাকিব। তবে বাঁচা-মরার লড়াইয়ে ওমানের বিপক্ষে ব্যাটে- বলে জ্বলে ওঠেন বিশ্বসেরা অলরাউন্ডার।

৬ চারে ২৯ বলে ৪২ রানের ইনিংস খেলেন। বল হাতেও আলো ছড়িয়েছেন। ৪ ওভার বল করে ২৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। এরমধ্যে রয়েছেন বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ স্কোরার যতীন্দ্র সিংয়ের উইকেট।

সাকিবের এই দুর্দান্ত অলরাউন্ডার পারফরম্যান্সের পর সাকিবের বেশ কয়েকটি রেকর্ড পোস্ট করে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

আর সেই ছবি নিজের ফেসবুকে শেয়ার করে সমালোচকদের এক হাত নিয়েছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। লিখেছেন, সমালোচিত হয়েও দেশকে প্রাধান্য দেন সাকিব।

শিশির লিখেছেন, ‘এগুলো কেবল মাইলফলক না। এসব পরিশ্রম ও সংকল্পবদ্ধতার ফল। তুমি কখনো ভয়ে অথবা অন্য কোনো কারণে পিছিয়ে যাওনি। কাজটা কত কঠিন, সেটা কোনো ব্যাপার না। তুমিই সেরা এবং সেরা-ই থাকবে। দেশের সবচেয়ে সমালোচিত ব্যক্তি হয়েও দেশই তোমার কাছে প্রাধান্য পেয়েছে। তুমি তীরের মতোই তীক্ষ্ণ ও সরল।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা