খেলা

টস জিতে ফিল্ডিংয়ে দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপে বাঁচা মরার ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

ম্যাচে নতুন এক পরিবর্তনের ফলে হেনরিচ ক্লাসেনের পরিবর্তে দক্ষিণ আফ্রিকা একাদশে ফিরেছেন কুইন্টন ডি কক। অন্যদিকে শ্রীলঙ্কা একাদশ অপরিবর্তিতই রয়েছে।

আজকের খেলায় দু'দলই দুটি করে ম্যাচ খেলে একটি করে জয় পেয়েছে। দক্ষিণ আফ্রিকা প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটের জয় তুলে নেয়। অন্যদিকে লঙ্কানদের জয় আসে বাংলাদেশের বিপক্ষে।

দু'দলের পয়েন্ট সমান হলেও রানরেটে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। আজকের ম্যাচে জয়ী হবে যে দল সেই এগিয়ে যাবে সেমিফাইনালে যাওয়ার দৌড়ে।

দক্ষিণ আফ্রিকা একাদশ
টেম্বা বাভুমা (অধিনায়ক), কেশব মহারাজ, রেজা হেনড্রিকস, কুইন্টন ডি কক, এইডেন মার্করাম, ডেভিড মিলার, আনরিক নর্কিয়া, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবারিজ শামসি, রাসি ফন ডার ডুসেন।

শ্রীলঙ্কা একাদশ
দাসুন শানাকা (অধিনায়ক), কুশল পেরেরা, পান্থুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসা, চামিকা করুণারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্ত চামিরা, লাহিরু কুমারা, ও মাহিস থাক্সেনা

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা