খেলা

দি মারিয়ার কারিশমায় হাসলো পিএসজি

ক্রীড়া ডেস্ক: মেসিকে উঠিয়ে নেয়ার পর মারিয়ার পায়ে হাসলো পিএসজি। প্রতি-আক্রমণ থেকে গোল করে এগিয়ে যায় লিল। প্যারিস সেন্ত জার্মেইয়ের বিপক্ষে তিন পয়েন্ট নেওয়ার স্বপ্ন দেখছিলো। হারের শঙ্কা পেয়ে বসে মেসি-নেইমারদের। কিন্তু তাদের সেই শঙ্কাকে বাস্তব হতে দেয়নি মাওরিসিও পচেত্তিনোর দল। দি মারিয়ার নৈপুণ্যে পিএসজি ২-১ গোলে হারিয়েছে লিলকে। গোল করিয়ে ও করে দলের জয়ের নায়ক বনেছেন আর্জেন্টাইন এ ফরোয়ার্ড।

সংক্রমণের কারণে এমবাপ্পে খেলেননি। দলের বড় তারকা লিওনেল মেসি পেশীর সমস্যার কারণে ৪৬ মিনিটের বেশি মাঠে থাকেননি। এই অবস্থায়ও সমর্থকদের হতাশ করেনি পিএসজি। লিগ ওয়ানে ১২তম ম্যাচে ১০ম জয়ে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে তারা। সমান ম্যাচে লিল পঞ্চম হারে আগের ১৫ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে আছে।

পার্ক দি প্রিন্সেসে বল দখলের পাশাপাশি আক্রমণে গেছে পিএসজি। প্রতি আক্রমণে লিলও কম সুযোগ পায়নি। ম্যাচ শুরুর প্রথম মিনিটে মেসির ক্রস প্রতিহত করে গোলের সুযোগ পেয়েছিলো লিল। কিন্তু ইলমাজের শট গোলকিপার দোনারুম্মা দারুণভাবে প্রতিহত করেন।

১৫ মিনিটে তাদের আরও একটি প্রচেষ্টা ব্যর্থ হয়। সেলিকের কর্নারে আইকনের কাছের পোস্ট থেকে নেওয়া শট বাইরে দিয়ে যায়।

২৩ মিনিটে পিএসজি বলার মতো সুযোগ তৈরি করেও সফল হতে পারেনি। মেসির সহায়তায় দি মারিয়া পোস্টে ঠিকঠাক শট নিতে পারেনি। আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের দুর্বল শট গোলকিপার সহজেই প্রতিহত করেছেন।

৩১ মিনিটে প্রতি আক্রমণ থেকে লিল এগিয়ে যায়। ইলমাজের এসিস্টে কানাডিনিয়ান ফরোয়ার্ড জোনাথন ডেভিড ঠান্ডা মাথায় দোনারুম্মাকে হারিয়ে দেন।

৪০ মিনিটে পিএসজি সুযোগ পেয়েও গোল শোধ দিতে পারেনি। যোগ করা সময়ে মেসির ফ্রি-কিক পোস্টের বাইরে দিয়ে গেলে সমর্থকদের হতাশ হতে হয়।

৪৬ মিনিটে পেশীর সমস্যায় মেসি মাঠ ছাড়েন। ইকার্দি নামেন বদলি হিসেবে। এই অর্ধে পাল্টাপাল্টি আক্রমণ কম হয়নি। তবে পিএসজি দুই গোল করে প্রতিপক্ষের জয়ের স্বপ্ন গুড়িয়ে দিয়ে শেষতক সফল হয়েছে।

৭৪ মিনিটে দি মারিয়ার ক্রসে মারকুইনহোস অরক্ষিত অবস্থায় থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করে দলকে সমতায় ফেরান। ৮৫ মিনিটে নেইমার-ইকার্দি চেষ্টা করেছিলেন। কিন্তু লিড নেওয়া হয়নি।

৮৮ মিনিটে সফল হয় পিএসজি। নেইমারের এসিস্টে দি মারিয়া লক্ষ্যভেদ করে দলকে পূর্ণ তিন পয়েন্ট এনে দেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা