খেলা

ঘরে ফিরছে ক্লান্ত টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক: হুংকার দিলেও ক্লান্তিতে দাঁড়াতে পারলো না টাইগার বাহিনী। মাত্র ৩ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলো। আজকে ছিলো বাঁচা-মরার লড়াই। সেই লড়াইয়ে টিকে রইলো ওয়েস্ট ইন্ডিজ। বিদায় হলো বাংলাদেশের।

ইতোমধ্যে তিন খেলায় তিনটিতেই সুপার টুয়েলভে হারলো বাংলাদেশ। সমান ম্যাচে একটিতে জিতে আশা জাগিয়ে রাখলো ক্যারিবীয়রা।

শারজায় আজ (শুক্রবার) টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের তৃতীয় ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। একাদশে দুইটি পরিবর্তন আনে বাংলাদেশ। চোটের কারণে ছিটকে পড়েন নুরুল হাসান, তার জায়গায় খেলেন সৌম্য সরকার। নাসুম আহমেদের জায়গায় খেলেন তাসকিন আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজও একাদশে দুই পরিবর্তন আনে। লেন্ডল সিমন্স ও হেইডেন ওয়ালশ জুনিয়র বদলে রোসটন চেজ ও জেসন হোল্ডার যুক্ত হয়। চেজের এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক। আর হোল্ডার ওবেদ ম্যাকয়ের চোটে মূল দলে সুযোগ পেয়েছেন।

এর আগে টাইগাররা খামছে ধরেছিলো ক্যারিবীয়দের। যখম নিয়ে ৭ উইকেট হারিয়ে ১৪২ রানের ফাইটিং স্কোর দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। শুরুতেই বাংলাদেশীরা আঘাতহানে এভিন লুইসের প্রতি। মুস্তাফিজের শিকারের আগে ৯ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন এভিন লুইস। নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ক্রিস গেইলও। ১০ বলে করেন ৪ রান। সিমরন চেটমায়ের ৭ বলে ৯ রান করে মেহেদির শিকার হন। ৩২ রানেই ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তারপর কিছুটা উঠে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। রসটন চেজ ৩৯, কাইরন পোলার্ড ১৪, নিকোলাস পুরান ৪০, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো ১, জেসন হোল্ডার ১৫ রান করেন। দলীয় স্কোর দাঁড়ায় ১৪২ রানের।

বাংলাদেশের পক্ষে মেহেদি হাসান ২, মুস্তাফিজুর রহমান ২ ও শরিফুল ইসলাম ২টি করে উইকেট নেন।

শুরুটা ভালোই করেছিলো বাংলাদেশ। ২১ রানে প্রথম উইকেট হারায় সাকিবকে ১৫ বছর পর ওপেনিংয়ে নামিয়ে। করেন ১২ বলে ৯ রান, মুহাম্মদ নাঈম ১৯ বলে ১৭, লিটন দাসের আগে ব্যর্থ হলেও আজ করেন ৪৩ বলে ৪৪ রান, সৌম্য সরকার ১৩ বলে ১৭, মুশফিকুর রহিম ৭ বলে ৮, মাহমুদুল্লাহ রিয়াদ ২৪ বলে ৩১ রান ও আফিফ হোসাইন ২ বলে ২ রান। ২০ ওভার খেলে ১৩৯ রান সংগ্রহ করে ৩ রানে হেরে গেলো বাংলা।

ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, জেসন হোল্ডার, আকিল হোসেইন, রবি রামপল প্রত্যেকেই একটি করে উইকেট শিকার করেন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: এভিন লুইস, ক্রিস গেইল, রসটন চেজ, শিমরন হেটমায়ার, কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, জেসন হোল্ডার, আকিল হোসেইন, রবি রামপল।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, আফিফ হোসেন, মেহেদী হাসান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে স...

জবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নসংক্রান্ত তিন দফা দ...

ঢাকা কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি কর্...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা