খেলা

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমি-ফাইনালের পথে টিকে থাকার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট উন্ডিজ। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ। বিকাল ৪ টায় খেলাটি শুরু হবে।

এই নিয়ে আসরের ৬ ম্যাচের ৫টিতেই টস জিতলো বাংলাদেশ। টস জিতে অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, ওয়েস্ট ইন্ডিজকে মোটামুটি একটা স্কোরে আটকে রেখে ম্যাচ জয়ের চেষ্টা করবো।

ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কাইরন পোলার্ড বললেন, তাদের কাছে এটি বাঁচা-মরার ম্যাচ। বোলারদের লড়াই করার মতো পর্যাপ্ত পুঁজি তারা দিতে চান।

এক দল বর্তমান চ্যাম্পিয়ন, আসরের রেকর্ড দুই বারের চ্যাম্পিয়ন। আরেক দল গত ১৪ বছরে মূল পর্বে কোনো ম্যাচ জেতেনি। তবে এই ম্যাচে দুই দলই মাঠে নামছে এক বিন্দুতে থেকে। এবারের টুর্নামেন্টে সুপার টুয়েলভে প্রথম দুই ম্যাচই হেরেছে দুই দল। টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়টা খুবই জরুরি। সেই বাস্তবতায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ।

একাদশে দুইটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। চোটের কারণে ছিটকে গেছেন নুরুল হাসান, তাঁর জায়গায় খেলছেন সৌম্য সরকার। নাসুম আহমেদের জায়গায় বাংলাদেশ খেলাচ্ছে তাসকিন আহমেদকে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, আফিফ হোসেন, মেহেদী হাসান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : এভিন লুইস, ক্রিস গেইল, রসটন চেজ, শিমরন হেটমায়ার, কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, জেসন হোল্ডার, আকিল হোসেইন, রবি রামপল।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা