ওয়েস্ট ইন্ডিজ তারকা নিকোলাস পুরান
খেলা

আমাদের অবস্থাও বাংলাদেশের মতোই

স্পোর্টস ডেস্ক: আজ শুক্রবার (২৯ অক্টোবর) 'গ্রুপ-১'-এর ২৩তম ম্যাচে বিকাল চারটায় শারজায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

ম্যাচকে সামনে রেখে উইন্ডিজ দলের অন্যতম তারকা নিকোলাস পুরানের সরল স্বীকারোক্তি, আমাদের অবস্থাও বাংলাদেশের মতোই।

যে কারণে বাংলাদেশের বিপক্ষে জয়কে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। তবে বাংলাদেশ দলের খেলোয়াড়দের যোগ্যতা, দক্ষতা সবই তার নখদর্পণে বলে জানালেন পুরান।

কারণ আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর আগে বিপিএলে খেলেই পরিচিতি পেয়েছেন পুরান।

বৃহস্পতিবার ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে পুরান বলেন, বাংলাদেশে আমি অনেক সময় কাটিয়েছি। শুধু আমিই নই, আমাদের দলের আরও অনেকেই। আমাদের খুব ভালো বন্ধুত্ব আছে, ওদের সঙ্গে খুব ভালো সম্পর্ক। ওদের ভালোভাবে জানি।

পুরান বললেন, ওদের কাছ থেকে শিখিও অনেক, বিশেষ করে বিভিন্ন কন্ডিশনে খেলা নিয়ে। এসব অনেক কাজে লাগে। ওরা তাই কী করতে পারে, কিসে অভ্যস্ত, এসব জেনে খেলতে নামাটা ব্যাটিং-বোলিং দুদিক থেকেই সাহায্য করবে।

এ উইকেটকিপার-ব্যাটার বলেন, টানা দুই ম্যাচ হেরে বাংলাদেশের অবস্থাও আমাদের মতো। আমাদের জন্য চ্যালেঞ্জই অপেক্ষা করছে। শারজায় ভালো ক্রিকেট খেলে জয় পেতে চাই। বাংলাদেশের একাধিক স্পিনার আমাদের জন্য চ্যালেঞ্জ।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা