যমজ সন্তানের বাবা হচ্ছেন রোনালদো
খেলা

যমজ সন্তানের বাবা হচ্ছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক: যমজ সন্তানের বাবা হচ্ছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বান্ধবী জর্জিনার গর্ভে এসেছে রোনালদোর জোড়া সন্তান।

সুখবরটা নিজেই দিয়েছেন রোনালদো। ইনস্টাগ্রামে জর্জিনার পাশে শুয়ে থাকা আবেগঘন মুহূর্তের ছবি শেয়ার করেছেন অগণিত অনুরাগীর সঙ্গে। রোনালদোর ফের বাবা হওয়ার খবরে খুশি বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্ত।

আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট হাতে নিয়ে সুখবরটি পোস্ট করেছেন রোনালদো। ক্যাপশনে তিনি লেখেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের যমজ সন্তান আসছে। আমাদের হৃদয় ভালোবাসায় পূর্ণ, আমরা তাদের জন্য অপেক্ষা করতে পারছি না।

এই ফুটবল তারকার চারটি সন্তান রয়েছে। এর মধ্যে বড় ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র, এরপর দুই মেয়ে আলানা মার্টিনা ডস স্যান্টোস, ইভা মারিয়া ডস স্যান্টোস এবং সবার ছোট ছেলে মাটেও রোনালদো।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সড়ক ও জনপথ বিভাগের জমি:

মুন্সীগঞ্জের সিপাহীপাড়া চৌরাস্তায় সড়ক ও জনপদ বিভাগের জমি রাতের আঁধারে দখল করে...

রাজনৈতিক দল ও রাষ্ট্র পরিচালনা: ব্যবধান ও সমন্বয়ের নতুন রাজনীতি

এ, কে, এম শফিউল আযম রুমি: বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনেক কিছু...

তেলের সরবরাহ বাড়ছে আজ থেকে

দেশে জ্বালানি তেলের বাজারে সৃষ্ট অস্বাভাবিক চাপ সামাল দিতে আজ থেকে সরবরাহ বাড়...

হরমুজ প্রণালি ফের বন্ধ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার সংলাপ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। প...

তেলের দাম আবার বাড়ল!

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশের ভোক্তা পর্যায়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা