খেলা

আফগান ভয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে যতটা স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলো বাংলাদেশ তাতে ভালোর চেয়ে মন্দই বেশি হচ্ছে। একের পর এক হারে নাজেহাল হচ্ছে টাইগার বাহিনী। সামান্য সমালোনাও নিতে পারছে না খেলোয়াড়রা। ছন্দের দ্বন্দ্বে ভূগছেন সিনিয়র খেলোয়াড়রা।

এ সময় ভিন্ন কিছু শুনালেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। বিশেষ করে বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ নিয়ে আশাবাদী ছিলেন সাবেক উইকেটকিপার।

কিন্তু বুধবার মঈন আলি-আদিল রশিদের ঘূর্ণিতে গুটিয়ে যাওয়ায় খালেদ মাসুদ সন্দিহান, আফগানিস্তানের রশিদ-মুজিবদের বিপক্ষেও নাস্তানাবুদ হয়ে যেতে পারে বাংলাদেশ দল।

বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে খালেদ মাসুদ পাইলট বলেন, ‘শুধু আমি নই; অনেকেই আশাবাদী ছিলেন। মুশফিক ছন্দে ফেরায় অনেকেই হয়তো ভেবেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ লড়াই করতে পারবে। কিন্তু কোথায় কী, এ ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ সাহস বা দক্ষতার ছিটেফোঁটাও দেখাতে পারেনি।’

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে বাংলাদেশের কোনো ম্যাচ জেতার সম্ভাবনা নেই বলে মনে করেন খালেদ মাসুদ।

বাংলাদেশ দলে ব্যাটিং ব্যর্থতার জন্য ভুল শট নির্বাচনকে দায়ী করেছেন তিনি।

খালেদ মাসুদ বলেন, ‘আমাদের ব্যাটিংয়ে পরিকল্পনার কোনো ছাপ নেই। আমরা না পারছি পাওয়ার প্লে কাজে লাগাতে, না পারছি শেষদিকে দ্রুতগতিতে রান তুলতে। ইংল্যান্ডের ম্যাচটিই ধরুন। শট নির্বাচনে ভুল করে আর দৃঢ়তার অভাব ফুটিয়ে তুলে বাংলাদেশ মাত্র ১২৪ রানই তুলতে পারল। এভাবে ব্যাটিং করলে কোনো ম্যাচেই কিছু আশা করা যায় না।’

তবে বাংলাদেশ দলের এমন ব্যর্থতার জন্য শুধু খেলোয়াড়দের দোষ দিতে চান না মাসুদ।

বললেন, ‘বিশ্বের অন্যসব দেশ থেকে আমাদের এতটা পিছিয়ে থাকার দায় আমি শুধু খেলোয়াড়দের দেব না। এটি আমাদের অবকাঠামো আর ম্যানেজমেন্টেরই সমস্যা।’

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা