খেলা

বার্সার আরেকটি হার

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনা হারলো রায়ো ভায়েকানোর সঙ্গেও। লা লিগায় আগের ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছে হারতে হয়েছে। প্রথমার্ধে পিছিয়ে পড়ে বিরতির পর পেনাল্টি পেয়েও ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি রোনাল্ড কোম্যানের দল। শেষ পর্যন্ত ম্যাচ হেরেছে ১-০ গোলে!

বার্সেলোনা ১০ ম্যাচে তৃতীয় হারে আগের ১৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে। রায়ো ভায়েকানো এক ম্যাচ বেশি খেলে ষষ্ঠ জয়ে ১৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে।

রায়ো ভায়েকানো ৩০ মিনিটে ভায়েকানো প্রতি আক্রমণ থেকে গোল করে এগিয়ে যায়। ত্রেজোর পাসে রাদামেল ফ্যালকাও নিচু শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন। পিকে চেষ্টা করেও ৩৫ বছর বয়সী কলম্বিয়ান ফরোয়ার্ডকে আটকাতে পারেননি।

বার্সেলোনা বিরতির পরও গোল শোধে কম চেষ্টা করেনি। কিন্তু সফল হতে পারেনি। ৭১ মিনিটে সবচেয়ে সুবর্ণ সুযোগটি নষ্ট হয়। পেনাল্টি পায় বার্সেলোনা। মেমফিস দিপাইকে বাধা দেন সাভেলেজিক। স্পট কিক থেকে ডাচ তারকা শট নিলেও লক্ষ্যভেদ করতে পারেননি। গোলকিপার প্রতিহত করে ভায়েকানোকে ম্যাচে রাখেন।

শেষের দিকে ডি ইয়ং-গাভিরা চেষ্টা করেও আর ম্যাচে লক্ষ্যভেদ করতে পারেননি। কাতালানদের আরও একটি হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

মেসিকে এবার রোনালদোর ভালোবাসা

আন্তর্জাতিক ফুটবলে ২১ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের ইতি...

কাঞ্চনের যে অভ্যাসে বিরক্ত শ্রীময়ী

কাঞ্চনের বউ নিয়ে মন্তব্য, সায়নকে কড়া বার্তা শ্রীময়ীর টালি...

সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

ফ্যাসিবাদের আমলে সড়ক পরিবহন খাতে চলা দীর্ঘদিনের নৈ...

নাহিদ রানায় আগ্রহ দেখালো না কেউই

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২...

এগুলো না হলে আর পূজার আনন্দ কী: মধুমিতা

"‘এগুলো না হলে আর পূজার আনন্দ কী!’ মধুমিতা"} কলকাতার রা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা