খেলা

হেরে চাকরি গেলো কোম্যানের

ক্রীড়া ডেস্ক: বরখাস্ত হয়েছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার ডাচ কোচ রোনাল্ড কোম্যান। রায়ো ভায়েকানোর বিপক্ষে হারের পর তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। বুধবার (২৭ অক্টোবর) নিজেদের টুইটার অ্যাকাউন্টে কোম্যানকে বরখাস্ত করার খবরটি জানায় বার্সেলোনা। আর তা নিশ্চিত করেছে স্পেনভিত্তিক সংবাদ মাধ্যম স্পোর্তও।

শুধু স্পোর্তই না, ফুটবল বিষয়ক জনপ্রিয় ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ কথা জানিয়েছেন।

২৭ অক্টোবর রায়োর বিপক্ষে ১-০ গোলে হেরেছে বার্সেলোনা। এ নিয়ে লিগে সবশেষ দুই ম্যাচে হারলো কাতালান ক্লাবটি। আগের ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাদের হারটি ছিলো ২-১ গোলে। চ্যাম্পিয়ন্স লিগেও সময়টা ভালো যাচ্ছিলো না কোম্যানের বার্সার। ইউরোপ মঞ্চে এবারের মৌসুমে তিন ম্যাচের দুটিতেই হার বরণ করেছে তারা। এর মধ্যে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৩-০ গোলের হারটিও রয়েছে।

বার্সেলোনার কোচ হিসেবে কোম্যানের বরখাস্ত হওয়ার কথা চলছিলো বহুদিন আগে থেকেই। অনেকেই বলছিলেন কোম্যান বার্সাকে অত দূর নিয়ে যেতে পারবেন না। কথা উঠছিলো কোম্যান এটা পারেন না, ওটা পারেন না বলে! তোপের মধ্যে থাকায় বার্সার নতুন কোচও কেউ কেউ নির্ধারণ করে ফেলছিলেন! কেউ বেলজিয়ামের কোচ রবার্তো মার্টিনেজের কথা বলছিলেন তো কেউ অ্যান্তোনিও কন্তের কথা। আবার কেউ কেউ বার্সার কিংবদন্তি খেলোয়াড় জাভি হার্নান্দেজকেও কোচ হিসেবে দেখতে চাইছিলেন। এবার সে আশার যে কোনো একটি পূরণ হতে চলেছে বার্সা সমর্থকদের।

অনেকে মনে করেন, কোম্যান চাকরি হারানোয় কোচ হওয়ার দৌড়ে নিঃসন্দেহে এগিয়ে থাকবেন ইন্টার মিলানের সাবেক কোচ কন্তে। কেননা এখন কোনো ক্লাবের সঙ্গে আবদ্ধ নন তিনি। ইতালির ক্লাবটিকে লিগ জিতিয়ে এ বছরের মার্চেই অব্যাহতি নিয়েছেন তিনি, সেটাও ক্লাবের অভ্যন্তরীণ সমস্যার কারণে। এর আগে কোচিং করিয়েছেন চেলসি, ইয়্যুভেন্তাস, আটালান্টার মতো দলগুলোকে। কন্তে কোচ ছিলেন ইতালি জাতীয় দলেরও।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা