ক্রিস্টিয়ানো রোনালদো
খেলা

রোনালদো বন্দনায় নেট দুনিয়া

নিজস্ব প্রতিবেদক: জুভেন্টাস থেকে ম্যানইউতে ফিরে গোল পেলেও দলকে জেতাতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। সুইজারল্যান্ডের ইয়ং বয়েজের বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে ম্যানইউ।

তবে এ ম্যাচ শুরুর ঠিক আগে ঘটে যায় এক অঘটন। ম্যাচ শুরু হওয়ার আগে মাঠে অনুশীলন করছিলেন ক্রিস্টিয়ানো। গোল প্র্যাকটিস করছিলেন তিনি।

এ সময়ে গোলপোস্ট বরাবর রোনালদোর নেওয়া একটি জোরালো শট গিয়ে লাগে গ্যালারির প্রথম অংশে দাঁড়ানো এক নারী নিরাপত্তারক্ষীর মাথার পেছনের অংশে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

খানিক সময়ের জন্য হতভম্ব হয়ে পড়েন রোনালদো। দ্রুত মাঠ পেরিয়ে চলে যান ওই নারীর কাছে। তিনি কতটা আহত হয়েছেন তার পর্যবেক্ষণ করেন রোনালদো।

এর আগেই মাঠের স্বাস্থ্যকর্মীরা ছুটে গিয়ে ওই নারীকে প্রাথমিক চিকিৎসা দেন। মোটামুটি সুস্থ করে তোলেন।

আকস্মিক এই ঘটনায় অবশ্য রোনালদোর জয় জয়কার। ফুটবলের সর্বোচ্চ গোলদাতা তারকার এই আচরণ মন কেড়ে নেয় দর্শকদের। সিআর সেভেনের আচরণে মুগ্ধ সবাই। সবাই বলছেন রোনালদো খেলোয়াড়ের চেয়েও নিজেকে মানবিক আচরণে সমৃদ্ধ করেছেন। নেট দুনিয়ায় এই খবর প্রচার হলে নেটিজেনরা মাতেন রোনালদো বন্দনায়।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভসহ দেশটির বিভিন্ন এলাকায় রাতভর ড্রোন ও...

৭৫ এ থামলেন নানা পাটেকার

উপমহাদেশের অন্যতম জনপ্রিয়, হিন্দি সিনেমার অভিনেতা...

মোস্তাফিজদের ম্যাচ কাদের সঙ্গে, কবে ও কখন?

সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্...

মেসির বিদায়বেলায় যা বললেন আবেগাপ্লুত স্ত্রী

একজন কিংবদন্তির বিদায়, গ্যালারিতে প্রায় ৮৫ হাজার ম...

২৪ ঘণ্টার মধ্যে সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে ফের হামলা হুথিদের

২৪ ঘণ্টার ব্যবধানে রিয়াদ বিমানবন্দরে ফের হুথিদের হামলার দাবি গতকাল বুধবারের হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা