পিএসজি
খেলা

মেসি-নেইমার-এমবাপ্পেতেও ব্যর্থ পিএসজি

নিজস্ব প্রতিবেদক: প্রথমবারের মতো মেসি-নেইমার-এমবাপ্পে প্যারিস সেন্ত জার্মেইর মূল একাদশে এক সঙ্গে খেলেও পিএসজিকে জেতাতে পারেনি! উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ‘এ’ গ্রুপে প্রথম ম্যাচ খেলতে নেমেই হোঁচট খেতে হয়েছে মাওরিসিওি পচেত্তিনোর দলকে। বেলজিয়ান ক্লাব ব্রুজ ১-১ গোলে রুখে দিয়েছে তারকায় ঠাঁসা পিএসজিকে।

ম্যাচে ঘড়ির ১৫ মিনিটে পিএসজি প্রথম এগিয়ে যায়। বা প্রান্ত থেকে এক ডিফেন্ডারকে কাটিয়ে এমবাপ্পের দারুণ নিচু ক্রসে আন্দের হেরেরা বক্সের ভেতরে থেকে পা চালিয়ে দিয়েছেন অনায়াসে।

২৭ মিনিটে ক্লাব ব্রুজ সমতায় ফেরে। সবলের মাপা নিচু ক্রসে ভানাকেন প্লেসিং করে দিয়ে সমর্থকদের মুখে হাসি ফোঁটান।

দুই মিনিট পর পিএসজির হয়ে এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগ খেলা লিওনেল মেসি গোল পেতে পারতেন। বক্সের প্রান্ত থেকে এই ফরোয়ার্ডের জোরালো শট ক্রস বারে লেগে ফিরে আসলে হতাশই হতে হয়।

এরপর শুধুই ব্রুজদের আধিপত্য। অন্তত তিনটি গোলের আক্রমণ হয়েছে। দুর্ভাগ্য তাদের। গোল ব্যবধান বাড়ানো যায়নি।

৩৩ মিনিটে ব্রুজের ভানাকানের ফ্রি-কিক গোলকিপার নাভাস বা দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন। ৩৮ মিনিটে কেটেলারে বক্সে ঢুকে শট নিয়েছিলেন,গোলকিপার হাত উচিয়ে কোনমতো রক্ষা করেন।

৪৪ মিনিটে ব্রুজদের কেটেলারের ক্রসে পা ছোঁয়াতে পারেননি ভানাকান। বিরতির পরও পিএসজির বিপক্ষে লড়াই করেছে ব্রুজরা। পাল্টা-পাল্টি আক্রমণ হয়েছে। ৪৯ মিনিটে ব্রজের হেন্ড্রির প্রচেষ্টা এক ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হয়।

দুই মিনিট পর এমবাপ্পের জায়গায় ইকার্দি মাঠে নামেন। ৫৩ মিনিটে এই আর্জেন্টাইন সুযোগ পেয়েও লক্ষ্যে শট নিতে পারেননি। তার আগেই এক ডিফেন্ডার ক্লিয়ার করেন।

৭০ মিনিটে মেসির শট গোলকিপার প্রতিহত করেন। দুই মিনিট পর ফাউল করে হলুদ কার্ড দেখেন মেসি। ৭৪ মিনিটে ব্রুজের ল্যাংয়ের ভলি পোস্টের বাইরে দিয়ে গেলে আবারও গোল বঞ্চিত থাকতে হয়েছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা