খেলা

৬০ বলে সেঞ্চুরি জাতিন্দার, টাইগারদের জন্য নতুন বার্তা

ক্রীড়া ডেস্ক: ১১ ওয়ানডে খেলে সর্বোচ্চ রান ৬২। ফিফটি ওই একটিই। এমন সাদামাটা পারফরম্যান্সের ব্যাটসম্যান এবার নিজেকে চেনালেন নতুন করে। বিধ্বংসী সেঞ্চুরিতে ওমানের ওপেনার জাতিন্দার সিং উপহার দিলেন রেকর্ড গড়া সেঞ্চুরি।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ টু-এর ম্যাচে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) নেপালের বিপক্ষে মাস্কাটে ৬০ বলে সেঞ্চুরি করেন জাতিন্দার।

লিগ টু ও ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপ মিলিয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এটি। আইসিসি সহযোগী দেশগুলির ব্যাটসম্যানদের মধ্যে এখন সবচেয়ে দ্রুতগতি ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডও এটিই।

সহযোগী দেশ থাকা অবস্থার দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড অবশ্য আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েনের। ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর পথে ৫০ বলে সেঞ্চুরি করেন তিনি। তবে আয়ারল্যান্ড এখন পূর্ণ সদস্য দেশ।

এখনকার সহযোগী দেশগুলির মধ্যে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড আগের ছিল কানাডার জন ডেভিসনের।

২০০৩ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরিয়নে ৬৭ বলে সেঞ্চুরি করেছিলেন ওই বিশ্বকাপের চমক ডেভিসন।

ডেভিসনকে ছাড়িয়ে যাওয়ার পথে জাতিন্দারের ঝড় শুরু হয় প্রথম ওভার থেকেই। নেপালকে ১৯৬ রানে আটকে রেখে শুরু হয় ওমানের রান তাড়া। সোমপাল কামির প্রথম ওভারে বাউন্ডারি দিয়ে জাতিন্দারের শুরু। পরের ওভারে তিনি চার-ছক্কা মারেন বিক্রম সবকে।

পঞ্চম ওভারে কামিকে তুলাধুনা করেন জাতিন্দার তিনটি করে চার ও ছক্কায় ওভারে ৩০ রান নিয়ে। পরে কারান কেসির বলে দুটি বাউন্ডারিতে ফিফটি স্পর্শ করেন কেবল ২১ বলেই।

সহযোগী দেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম ওয়ানডে ফিফটির রেকর্ড ছুঁতে পারেননি তিনি অল্পের জন্য। ২০ বলের ফিফটিতে রেকর্ডটি স্কটল্যান্ডের রিচি বেরিংটনের।

ফিফটির পরও ছুটতে থাকেন তিনি ঝড়ের বেগে। কারানের এক ওভারে তিন চার ও এক ছক্কায় নেন ২০ রান। ছক্কায় ওড়ান সুশান ভারিকে।

৯০ রান হয়ে যায় তার কেবল ৪০ বলেই। শতরানের কাছাকাছি বলেই হয়তো, এরপর অনেক সাবধানে এগোতে থাকেন। পরের ১০ রান করতে লেগে যায় ২০ বল।

৯৯ থেকে অবশেষে কুশাল মাল্লার বলে বাউন্ডারিতে পা রাখেন তিনি সেঞ্চুরিতে। শতরানের পরের বলে আরেকটি বাউন্ডারি মেরে আউট হয়ে যান এর পরের বলেই।

১২ চার ও ৬ ছক্কায় ৬২ বলে ১০৭ রানে থামে তার ইনিংস। ওমান ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় ১১৩ বল বাকি রেখে।

জাতিন্দার ও ওমানের কাজ অবশ্য কিছুটা সহজ হয় নেপালের তারকা লেগ স্পিনার সন্দিপ লামিছানে চোট পেয়ে বল করতে না পারায়।

নাম থেকেই অনেকটা স্পষ্ট, জাতিন্দার সিংয়ের শেকড় ভারতে। ১৯৮৯ সালে তার জন্ম পাঞ্জাবের লুধিয়ানায়। তবে বেড়ে ওঠা ওমানেই। অনূর্ধ্ব-১৯ দল থেকে শুরু করে সব পর্যায়েই খেলেছেন তিনি ওমানের হয়েই।

২০১৯ সালে ওয়ানডে মর্যাদা পাওয়া ওমানের চতুর্থ সেঞ্চুরি এটি। গত বছর পরপর দুই ম্যাচে নেপাল ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেঞ্চুরি করেনে আকিব ইলিয়াস। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওই ম্যাচে সেঞ্চুরি করেন ওমান অধিনায়ক জিসান মাকসুদও। এবার করলেন জাতিন্দার।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

মেসিকে নিয়ে আন্তোনেলার আবেগঘন বার্তা

বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সি...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

মধ্যরাতে গোবিপ্রবিতে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকের বাইরে...

ফিলিস্তিন সংকটে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা লজ্জাজনক : আবদুল মালিক আল-হুথি

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ‘আল-আকসা তুফান’ অভিযানকে দখলদারি...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা