খেলা

মালিঙ্গার আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের আগমুহূর্তে ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন শ্রীলঙ্কার গতিদানব লাসিথ মালিঙ্গা। যদিও আগেই ক্রিকেটের আদি দুই ফরম্যাট থেকে বিদায় নিয়েছিলেন। খেলছিলেন শুধু টি-টোয়েন্টি ফরম্যাটে। কিন্তু এই ফরম্যাটেও জাতীয় দলে তার সুযোগ হয় না। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও দর পড়ে গেছে।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ৩৮ বছর বয়সী মালিঙ্গা লিখেছেন, 'গত ১৭ বছর ধরে ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি, মনে হয় না ক্রিকেট মাঠে সেগুলোর আর প্রয়োজন আছে। তাই আজ আমি টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলাম। আমার ক্যারিয়ারের শেষ ম্যাচটি আগেই শেষ হয়ে গেছে। আমি সবসময় আমাদের নতুন ক্রিকেটার এবং ক্রিকেটপ্রেমীদের পাশেই থেকে যাব। সৃষ্টিকর্তা সবার মঙ্গল করুন।'

২০০৪ সালে টেস্ট আর ওয়ানডে অভিষেকের পর ২০০৬ সালের জুনে ইংল্যান্ডের বিপক্ষে সাউদাম্পটনে মালিঙ্গার টি-টোয়েন্টি অভিষেক হয়। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অধিনায়কও ছিলেন তার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি মালিঙ্গা দেশের হয়ে খেলা ৮৪ টি-টোয়েন্টিতে ২০.৭৯ গড়ে উইকেট নিয়েছেন ১০৭টি। ঘরোয়া ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি মিলিয়ে ২৯৫ ম্যাচে তার শিকার ৩৯০ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুইবার হ্যাটট্রিক করা একমাত্র বোলার তিনি। এছাড়া এই ফরম্যাটে চার বলে ৪ উইকেট নেওয়া দুই বোলারের একজন মালিঙ্গা। ৩০ টেস্টের ৫৯ ইনিংসে নিয়েছেন ১০১ উইকেট। ২২৬ ওয়ানডের ২২০ ইনিংসে বোলিং করে মালিঙ্গা ৩৩৮ শিকার ধরেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

সাত দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ জামায়াতের সমাবেশ

সাত দফা দাবি বাস্তবায়ন এবং কয়েকটি সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে অবস্থান তুলে ধরতে...

ঢাকা-গোপালগঞ্জসহ ৮ জেলায় মোতায়েন ৯০ প্লাটুন বিজিবি

দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা জোরদ...

প্রধান শিক্ষকের বাড়ির সীমানা প্রাচীর ভাঙার অভিযোগ

পৌর শহরের শাহপুর মহিলা ডিগ্রি কলেজ পাড়া এলাকায় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা