খেলা

আফগানের বিরুদ্ধে যুবাদের সিরিজ জয়

ক্রীড়া প্রতিবেদক: দুই ম্যাচ হাতে রেখেই আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতেছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। সিলেটে ১২১ রানে দলটিকে হারিয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২২২ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ১০১ রানেই অল-আউট হয়ে যায় সফরকারীরা।

এর আগে ১০ সেপ্টেম্বর সিরিজের প্রথম ম্যাচে আফগান যুবাদের ১৫৪ রানের লক্ষ্য দিয়ে ১৬ রানে হারায় টাইগার যুবারা। ১২ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে ১০২ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৩.১ ওভারে ৩ উইকেটের জয় নিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। আর আজ ১৪ সেপ্টেম্বর ১২১ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করে যুবারা।

আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহরব হোসেন। ব্যাটিংয়ে নেমে আইচ মোল্লার অনবদ্য সেঞ্চুরিতে ভর করে ২২২ রানের লড়াকু পুঁজি সংগ্রহ করে টাইগার যুবারা।

ব্যাট করতে নেমে ৬ রানেই দুই উইকেট হারায় টাইগাররা। সেখান থেকে আইচ মোল্লাহ এবং মফিজুল ইসলামের ব্যাটে দারুণভাবে ঘুড়ে দাড়ায় টাইগাররা। মফিজুলের সাথে ৬৭ রানের পর, অধিনায়ক মেহরাব হোসেনের সাথে ৫২ রানের জুঁটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেন আইচ। এরপর আব্দুল্লাহ আল মামুনের সাথে গড়েন ৪৯ রানের জুটি; মামুনের ব্যাট থেকে আসে অপরাজিত ৩২ রান।

৩৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ফয়সাল খান আহমেদজাই, যার মধ্যে আছে ১০৮ রান করা আইচ মোল্লাহর উইকেটটাও।

২২৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধুঁকেছে আফগানরা। নাঈম-রিপন-আরিফুলের বোলিং তোপে কুলিয়ে উঠতে পারেনি তারা। ধারাবাহিক উইকেট পড়তে থাকে শুরু থেকেই। দলের হয়ে সর্বোচ্চ ২২ রান আসে উইকেটরক্ষক ব্যাটসম্যান বিলাল সাইদির ব্যাট থেকে। ২১ রান করেন অধিনায়ক ইজাজ আহমেদ।

ওপেনার সুলিমান সাফি ৫৫ বলে করেন ১৮ রান। আরেক ওপেনার সাবুন ৩৬ বলে করেন মাত্র ৯ রান। মিডল অর্ডারে জাহিদুল্লাহ সালামি ১৮ বলে করেন ১৩ রান। শেষের ছয় ব্যাটসম্যান ছুতে পারেননি দুই অঙ্কের রান।

বল হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন আগের ম্যাচে চার উইকেট নেয়া নাঈমুর রহমান। রিপন মন্ডল তিনটি ও আরিফুল ইসলাম নেন দু’টি করে উইকেট।

বাকি খেলাগুলো ১৭ এবং ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আগামী ২২-২৫ সেপ্টেম্বর মাঠে গড়াবে সিরিজের একমাত্র চারদিনের ম্যাচ। সবগুলো ম্যাচই হচ্ছে সিলেটে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা