খেলা

সাবেক ক্রিকেটার রবিউলের পাশে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় শেখ রবিউল ইসলামের পাশে দাঁড়িয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো.জাহিদ আহসান রাসেল এম.পি।

সোমবার (১৩ সেপ্টম্বর) বিকেলে সচিবালয়ে ক্রিকেটার রবিউলের হাতে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে দুই লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করেন। জাতীয় ক্রিকেট দলের সাবেক এ কীর্তিমান ক্রিকেটার দীর্ঘদিন যাবৎ নাক ও নাভীর পীড়াসহ শারিরীক নানা জটিলতায় ভুগছিলেন। তাছাড়া তার বৃদ্ধ মাতা ও অসুস্থ্য অবস্থায় আছেন।

ক্রিকেটার রবিউল ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশে জাতীয় ক্রিকেট দলের নিয়মিত খেলোয়াড় ছিলেন। তিনি জাতীয় দলের হয়ে ৯টি টেস্ট ম্যাচ, ৩টি ১ দিনের ম্যাচ এবং একটি টি-টৌয়েন্টি ম্যাচের প্রতিনিধিত্ব করেন। তিনি জিম্বাবুয়ের সফরের টেস্ট সিরিজের ১৫টি উইকেট শিকার করে ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন যা দেশের বাইরে এখনও পর্যন্ত বাংলাদেশের ক্ষেত্রে একটি অনন্য রেকর্ড।

চেক প্রদান কালে প্রতিমন্ত্রী বলেন, আমরা সব সময় আমাদের খেলোয়াড়দের যে কোন দূরাবস্থায় পাশে দাড়ানোর চেষ্টা করি। ভবিষ্যতেও আমাদের আন্তরিক এ প্রচেষ্টা ও সহযোগিতা অব্যাহত থাকবে। এসময়ে ক্রিকেটার রবিউল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এ ছাড়াও প্রতিমন্ত্রী ফাউন্ডেশন হতে আম্পায়ার নাদির শাহের চিকিৎসার জন্য মুত্যুর ৩দিন পূর্বে ২ লক্ষ টাকা প্রদান করেন।

বঙ্গবন্ধু দুস্থ অস্বচ্চল ও অসহায় ক্রীড়াসেবী এবং তাদের পরিবারের সহযোগিতার জন্য ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকতা ও সার্বিক পৃষ্ঠপোষকতায় ফাউন্ডেশনট ইতিমধ্যে সিডমানি পৌছেছে ২৭ কোটি ৮৫ লক্ষ টাকায়। ২০০৯- ১০ অর্থবছরে হতে ২০২০-২১ অর্থ বছর পর্যন্ত ফাউন্ডেশন হতে ৬ হাজার ৬১৯ জন দুস্থ, আহত ও অসমর্থ ক্রীড়াসেবী এবং তাদের পরিবারের জন্য ১১ কোটি ৯২ লক্ষ ১৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। এছাড়াও করোনা মহামারিকালে অস্বচ্ছল ক্রীড়াবিদকে আর্থিক অনুদান প্রদান করা হয়। ফাউন্ডেশন হতে ২০২০-২১ অর্থবছর থেকে মাসিক ক্রীড়া ভাতা চালু করা হয়েছে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা