সাকিব
খেলা

ওপেনিংয়ে রানক্ষরায় সাকিব

স্পোর্টস ডেস্কঃ ১৫ বছরে প্রথমবারের মতো ওপেনিংয়ে নামানো হয়েছে সাকিব আল হাসানকে। আন্তর্জাতিক ক্যারিয়ারে এর আগে কখনও ইনিংসের সূচনা করতে দেখা যায়নি সাকিবকে। বিশ্বসেরা এই অলরাউন্ডার এ কঠিন দায়িত্বটিই নিজের কাঁধে তুলে নিলেন।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পাঁচ ম্যাচে বাংলাদেশের উদ্বোধনী জুটির সংগ্রহ ছিল যথাক্রমে ৮, ১১, ০, ৪০ ও ১৪ রান। লিটন দাসের সঙ্গে মোহাম্মদ নাইম শেখের উদ্বোধনী জুটি সে অর্থে জমেনি একটি ম্যাচেও।

এ কারণেই হয়তো আজ (শুক্রবার) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিটন দাসকে ব্যাটিং অর্ডারে নিচে পাঠিয়ে সাকিবকে আনা হয়েছে ওপেনিংয়ে। তিনি ঘরোয়া ক্রিকেটে এর আগে কয়েকটি ম্যাচে ইনিংস সূচনা করলেও, আন্তর্জাতিকে এবারই প্রথম হলেন ওপেনার।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তাইওয়ান নিয়ে ট্রাম্প-শি ফোনালাপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেছেন চীনের প্রেসিডেন্ট...

২০ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা-২০২৬ শুরু

অমর একুশে বইমেলা-২০২৬ শুরু হবে ২০ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার বিকাল ৩টায় বাংলা এক...

নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন কে?

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সাবেক স্প...

নিখোঁজ ওয়ালিউল্লাহ-মোকাদ্দাসের সন্ধানের দাবি ইবিতে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নিখোঁজ দুই শিক্ষার্থী ওয়ালিউল্লাহ ও আল-মোকাদ্দাস...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কুষ্টিয়ায় বিজিবির প্রেস ব্রিফিং

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা