ছবি: সংগৃহীত
খেলা

ইংল্যান্ডের টানা তৃতীয় জয়

স্পোর্টস ডেস্ক: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারানোর মধ্য দিয়ে টানা তৃতীয় জয় তুলে নিলো ইংল্যান্ড। এই ম্যাচে অবশ্য অ্যারন ফিঞ্চদের পাত্তাই দেয়নি ইংলিশরা। তারা ম্যাচ জিতেছে ৮ উইকেটে।

দুবাই স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। আগে ব্যাট করতে নেমে ৭ রানেই প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ২ বলে ১ রান করে সাজঘরে ফেরত যান ডেভিড ওয়ার্নার। স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কোস স্টয়নিসও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি।

একপাশ আগলে রাখেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ৪৯ বলে ৪৪ রান করেন তিনি। ম্যাথু ওয়েড ১৮ বলে ১৮ ও ২০ বলে ২০ রান করেন অ্যাস্টন অ্যাগার। এছাড়া কেউই তেমন বলার মতো সংগ্রহ গড়তে পারেননি। নির্ধারিত ২০ ওভার খেলে ১২৫ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ৪ ওভারে ১৭ রান দিয়ে তিন উইকেট নেন ক্রিস জর্ডান।

জবাব দিতে নেমে কেবল দুই উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। ২০ বলে ২২ রান করে জেসন রয় ফিরলেও ঝড় তুলেন আরেক ওপেনার জশ বাটলার। ৫ চার ও ছক্কায় ৩২ বলে ৭১ রান করেন তিনি। ১১ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন জনি বেয়ারস্টো।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা