খেলা

বিশ্বকাপের আসল যুদ্ধ শুরু আজ

ক্রীড়া প্রতিবেদক: গ্রুপ পর্বের লড়াই শেষে আজ মরুর বুকে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ব্যাট-বলের যুদ্ধ। প্রথম দিনই মাঠে নামছে চার দল। প্রথম ম্যাচে খেলবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এছাড়া দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন উইন্ডিজ আর ইংল্যান্ড।

শনিবার (২৩ অক্টোবর) গ্রুপ ওয়ানের প্রথম হাইভোল্টেজ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। পাওয়ার প্লে সঠিকভাবে কাজে লাগিয়ে ইতিবাচক খেলার প্রত্যয় অজিদের। অন্যদিকে, জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করতে চায় প্রোটিয়ারাও। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

ওয়ানডে বিশ্বকাপের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। যদিও টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত ট্রফির স্বাদ পায়নি অজিরা। ওয়েস্ট ইন্ডিজে ২০১০ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে অধরাই থেকে যায় অস্ট্রেলিয়ার শিরোপা স্বপ্ন। এবার সেই আক্ষেপ ঘোচাতে চান অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

তবে অজিদের সাম্প্রতিক পারফরম্যান্স কিছুটা হলেও চিন্তার কারণ। সবশেষ ১০ ম্যাচের ৮টিতে হেরেছে দলটি। অ্যারন ফিঞ্চ বলেন, ‘প্রতিটি ম্যাচে আমরা ‘পাওয়ার প্লে’কে গুরুত্ব দিচ্ছি। ব্যাটাররা সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারলে, সেটি জয়ের পথে বড় ভূমিকা রাখবে। দীর্ঘদিন আমরা খেলার সুযোগ পাইনি। তারপরও ইতিবাচক ক্রিকেট খেলে জয়ের লক্ষ্য আমাদের।’

এদিকে, পরিসংখ্যান কথা বলছে অস্ট্রেলিয়ার পক্ষেই। দু'দলের ২১ বারের দেখায় অজিদের ১৩ জয়ের বিপরীতে দক্ষিণ আফ্রিকার জয় ৮টিতে। তবে পরিসংখ্যান যাই হোক এই ফরম্যাটে প্রোটিয়াদের পারফরম্যান্স আশা জাগানিয়া। শেষ ১০ ম্যাচের ৯টিতেই সাফল্য পেয়েছে দক্ষিণ আফ্রিকা। শুধু তাই নয় পাকিস্তান -আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও আলো ছড়িয়েছে প্রোটিয়ারা।

প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা বলেন, প্রথম ম্যাচ কিছুটা চাপ থাকবো। তবে দলের ক্রিকেটাররা সেরাটা দিতে প্রস্তুত। প্রতিপক্ষকে সমীহ করছি। এই ফরম্যাটে সব বিভাগে পজিটিভ ক্রিকেট খেলাটা গুরুত্বপূর্ণ। জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করতে চাই।

উল্লেখ্য, বিশ্বমঞ্চে ২০১২ সালে একবারই দেখা হয়েছিল দুদলের। সেবার সাফল্যের মুখ দেখে অস্ট্রেলিয়া।

এদিকে, দিনের আরেক খেলায় ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। একদিনের ক্রিকেটে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংলিশরা এবার নতুন গল্প লেখতে চায় ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটেও। অন্যদিকে, পোলার্ড, রাসেল এবং গেইলরা শিরোপা ধরে রাখতে মুখিয়ে আছে।

বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই ক্রিকেট গ্রাউন্ডে খেলাটি শুরু হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিস্তার চরাঞ্চলে ভোর নামছে কুয়াশার চাদরে

শরতের শেষভাগেই গাইবান্ধার সুন্দরগঞ্জে অনুভূত হচ্ছে...

দুর্নীতি-অনিয়ম ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ছাড় নয়: ইঞ্জিনিয়ার বকুল

বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক এবং নরসিংদী-৫ (র...

আইএমএফের সঙ্গে পাকিস্তানের স্টাফ লেভেল চুক্তি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ৭ বিলিয়ন ডলারের বর্ধিত ঋণ সহায়তা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা