খেলা

নামিবিয়াকে ১২৬ রানের টার্গেট

ক্রীড়া প্রতিবেদক: পল স্টার্লিং এর ৩৮ রানের ওপর ভর করে নামিবিয়াকে ১২৬ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে আয়ারল্যান্ড। বাঁচা-মরা লড়াইয়ে যে জিতবে সুপার টুয়েলভের টিকিট পাবেন তারা।

এই সমীকরণের সামনে দাঁড়িয়ে আয়ারল্যান্ড টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে দলটি সংগ্রহ করেছে ১২৫ রান। দুই অঙ্কের ঘরে উঠেছে মাত্র তিনজন খেলোয়াড়। তার মধ্যে পল স্টার্লিং এর ৩৮, কেভিন ও’ব্রায়েন ২৫, অ্যান্ড্রিউ বালবার্নি ২১ রান করেন।

নামিবিয়ার পক্ষে জন ফ্রাইলিংক ৩, জেজে স্মিট ১ ও ওয়াইজে ২ উইকেট নেন।

বড় ম্যাচে শুরুতে ব্যাট করে প্রতিপক্ষকে রান-পাহাড়ে চাপা দেওয়ার লক্ষ্য থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রিউ বালবার্নি। তবে এমন সিদ্ধান্তে নামিবিয়াও খুব একটা অখুশি নয়। অধিনায়ক গেরহার্ড ইরাসমাস জানিয়ে দিয়েছেন, টসে জিতলে তিনিও ফিল্ডিংয়ের সিদ্ধান্তই নিতেন। তাদের এই মাঠে খেলার অভিজ্ঞতা নেই, তাই আয়ারল্যান্ডকে আগে ব্যাট করতে দিয়ে পিচের পরিস্থিতি পরখ করতে চাইত তার দল।

আয়ারল্যান্ড দলে পরিবর্তন নেই। শ্রীলঙ্কার বিপক্ষে বড় হারের পরেও কোনো মুখ বদলে যায়নি আইরিশ দলে। ওদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে দারুণ জয়ের পরেও নামিবিয়া দলে এসেছে একটি পরিবর্তন। স্টেফান বার্ডের বদলে দলে ঢুকেছেন পিকি ইয়া।

নামিবিয়া একাদশ: পিকি ইয়া, জেন গ্রিন, ক্রেইগ উইলিয়ামস, গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), ডেভিড ভিসে, জেজে স্মিট, মাইকেল ভ্যান লিঙ্গেন, জন ফ্রাইলিংক, লফটি-ইটন, রুবেন ট্রাম্পেলম্যান, বার্নার্ড শোল্টজ, ওয়াইজে।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, কেভিন ও’ব্রায়েন, অ্যান্ড্রিউ বালবার্নি (অধিনায়ক), গ্যারেথ ডেলানি, কার্টিস ক্যাম্পার, হ্যারি টেক্টর, নেইল রক, সিমি সিং, মার্ক এডায়ার, জশ লিটল, ক্রেইগ ইয়ং।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

সারাদেশে বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সাম্প্রতিক সময়ে তুলনামূলক কম বৃষ্টিপাত, ঈদুল আজহা, গ্রীষ্মকালীন অতিরিক্ত তাপম...

জোয়ার-বর্ষায় বাড়ছে পানি, ভাঙন আতঙ্কে নদীতীরের মানুষ 

জোয়ারের পানি ও টানা বৃষ্টিতে বদলে গেছে ঝালকাঠির জনপদের চিত্র। সুগন্ধা ও বিষখ...

মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, ২০ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিমের নগর কসবা এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা