খেলা

টি-টোয়েন্টিতে বিপজ্জনক ভারত

ক্রীড়া ডেস্ক: পাকিস্তানের মুখে ভারতের সুনাম শুনলে যে কেউ হাসবে। সে হাসিতে যোগ দিতে পারেন আপনিও। যদিও সবসময় রেষারেশি লেগে থাকে দেশ দুটিতে তবে খেলোয়াড়দের রয়েছে আন্তরিকতা। তারই প্রমাণ দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল ভারত। ইনজামাম-উল-হকের মতো, শুধু ফেভারিটই নয়, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক টি-টোয়েন্টি দল ভারত। এবারের বিশ্বকাপ জেতার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বিরাট কোহলিদের।

নিজের ইউটিউব চ্যানেলে ভারতের ভূয়সী প্রশংসা করে এমনটাই দাবি করেছেন ইনজামাম। বলেছেন, আমার মতে, টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্য যে কোনো দলের চেয়ে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে। কারণ ওদের দলে অভিজ্ঞ টি-টোয়েন্টি খেলোয়াড় রয়েছে।

টুর্নামেন্ট ভেন্যু ভারত থেকে সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে হওয়ায় কোহলিরা কোনো সমস্যায় পড়বেন না বলেও জানান ইনজামাম। কেননা মরুরাচ্যের পিচ ভারতের মতোই।

তিনি বলেন, ভারত তাদের প্রস্তুতি ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে সহজে জিতেছে। এই ধরনের উপমহাদেশীয় পিচে, ভারত বিশ্বের সবচেয়ে বিপজ্জনক টি ২০ দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৫৫-র কাছাকাছি রান করতে নেমে ওদের কিন্তু বিরাট কোহলিকেও প্রয়োজন হয়নি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

চার বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ১৭ নদীবন্দরে সতর্ক সংকেত

দেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী বুধবার (৮ জুলাই) দুপুর পর্যন্ত খুলনা...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা