খেলা

ভারত-পাকিস্তান ম্যাচে বিজ্ঞাপনে আগুন

ক্রীড়া প্রতিবেদক: শুধু উপমহাদেশ নয় বিশ্বের নানা প্রান্তে ভারত-পাকিস্তান মুখোমুখি লড়াই মানেই বাড়তি উন্মাদনা, রোমাঞ্চ। বিশ্বমঞ্চে এই লড়াই বেশি আগ্রহী করে তোলে সমর্থকদের। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী এবার একই গ্রুপে খেলছে। দু‌‌‌'দলের মাঠের লড়াইয়ে আগেই শুরু হয়েছে উত্তাপ-উত্তেজনা।

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট ছাড়ার এক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাওয়াই তার প্রমাণ দেয়। শুধু তাই নয়, এই ম্যাচকে কেন্দ্র করে টিভি বিজ্ঞাপনের মূল্য অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার উপক্রম বলে জানা গেছে।

রাজনৈতিক বৈরিতার কারণে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক লড়াই বন্ধ প্রায় আট বছর ধরে। শুধু আইসিসি আয়োজিত টুর্নামেন্টগুলোয় মুখোমুখি দেখা হয় দুই দেশের। আর বিশ্বকাপ বলে হয়তো এবার বেশি আলোচনায় এই ম্যাচ। খেলা সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টস এই ম্যাচকে কেন্দ্র করে বিজ্ঞাপনের মূল্য বাড়িয়ে দিয়েছেন আকাশছোঁয়া।

ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে খেলা সম্প্রচারকারী সংস্থা প্রায় ১ হাজার কোটি টাকা লাভ করার আশা করছে। এর পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিংয়ে বিজ্ঞাপন থেকে প্রায় ৩০০ কোটিরও বেশি অর্থ লাভ হচ্ছে স্টার স্পোর্টসের বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন বিজ্ঞাপনের জন্য প্রতি ১০ সেকেন্ডের বিজ্ঞাপনের মূল্য ২৫ থেকে ৩০ লাখ রুপি নির্ধারণ করেছে স্টার। ভারতীয় কোনো টিভি চ্যানেলে এর আগে কোনো বিজ্ঞাপনের মূল্য এত হয়নি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অফিসিয়াল ব্রডকাস্টারের সঙ্গে ১৬টি স্পন্সরের চুক্তি হয়েছে। এর পাশাপাশি আইসিসির সঙ্গে চুক্তিবদ্ধ ১৫টি মেগা স্পন্সরও আছে এই তালিকায়।

আরও পড়ুন: আইপিএলে আসছে রোনালদোর ম্যানইউ!

এদিকে এই ম্যাচকে ফাইনালের আগেই আরেকটি ‌'ফাইনাল' হিসেবে দেখছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হকও। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে এক আলাপচারিতায় হাইভোল্টেজ ম্যাচটি নিয়ে কথা বলেন তিনি।

ইনজামাম জানান, ‌'এই ম্যাচে যে দল জিতবে, তারা মানসিকভাবে অনেক এগিয়ে থাকবে।‌'

দুবাইয়ে রোববার (২৪ অক্টোবর) টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা