খেলা

পাপনের কথার জবাব নয় ডমিঙ্গোর কাছে

ক্রীড়া প্রতিবেদক: সংবাদ মাধ্যমের সামনে সবসময়ই সরব উপস্থিতি থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের। স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে ৬ রানে হারের পরও তার ব্যতিক্রম হয়নি।

পাপন কথা বলেছেন নানা ইস্যুতে। প্রশ্ন তুলেছেন ‘ব্যাটিং অ্যাপ্রোচ’, ব্যাটিং অর্ডার, একাদশ নির্বাচনসহ নানা ইস্যুতে। এ নিয়ে জানতে চাওয়া হয়েছিলো বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গোর কাছে। কিন্তু তিনি এই ব্যাপারে কথা বলতে চাননি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বলেছেন, সবারই নিজের মতামত আছে।

ডমিঙ্গো বলেছেন, আমি এখানে সভাপতিকে নিয়ে কথা বলতে আসিনি। নিজের মতামত দেওয়ার অধিকার সবার আছে। আমার দিক থেকে, আমি আমার ক্রিকেটারদের সমালোচনা করবো না। ওদের ওপর পূর্ণ বিশ্বাস আছে আমার, পূর্ণ আস্থা আছে।

তিনি আরও বলেন, আমার কাছে এই মুহূর্তে দলের বাইরের কোনো কিছু গুরুত্বপূর্ণ নয়। আমার মনোযোগ পুরোপুরি আমার দলের ওপর এবং এটা নিশ্চিত করায় যে আমরা শতভাগ ওদের পাশে আছি যেন ওরা দারুণ পারফরম্যান্স দেখাতে পারে।

বাংলাদেশের হারের পেছনে অনেকে দায় দিচ্ছেন তিন সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমকে। দুই ওপেনারের ব্যর্থতার পর প্রয়োজন অনুসারে খেলতে পারেননি তারা। তবে ডমিঙ্গোর পূর্ণ সমর্থন আছে তাদের প্রতি।

তিনি বলেছেন, তারা বিশ্বমানের ক্রিকেটার। তাদের কখনোই বোঝা বলা যাবে না। তারা নিজেরাও জানে, যে পর্যায়ে খেলতে তারা অভ্যস্ত, এই ম্যাচে তা খেলতে পারেনি। তবে বাংলাদেশের জন্য ওরা চ্যাম্পিয়ন ক্রিকেটার। তাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন করার কোনো কারণই আমার কাছে নেই।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

গজারিয়াতে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা