খেলা

ফুটবল মাঠে গুলিতে আহত ৪

ক্রীড়া ডেস্ক: শপিংমল, রেস্তোরাঁ, স্কুলের পর এবার ফুটবল মাঠেও এলোপাতাড়ি চললো গুলি। নৃশংস এই ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের আলাবামায়। এতে আহত হয়েছেন ৪ জান।

সামাজিক যোগাযোগমাধ্যমে সোমবার (১৮ অক্টোবর) একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, ফুটবল মাঠে গুলির শব্দ শুনে খেলোয়াড়রা মাঠের মধ্যেই শুয়ে পড়েন। অনেকে ভয়ে এদিক-সেদিক দৌড়াদৌড়িও করতে থাকেন।

গ্যালারিতে থাকা দর্শকদের মধ্যেও মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে কিছুক্ষণ মাঠে শুয়ে থাকার পর ফুটবলাররা একে একে ড্রেসিংরুমের দিকে দৌড়ে পালান।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের আলাবামার স্থানীয় কলেজ ফুটবল ম্যাচে গুলির এই ঘটনাটি ঘটেছে।

মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, গুলির এ ঘটনায় আহত হয়েছে তিন পুরুষ ও এক নারী। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার সঙ্গে সঙ্গেই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

লাড-পেবেলস স্টেডিয়ামে উইলিয়ামসন হাইস্কুল বনাম ভিগো হাইস্কুলের ম্যাচ চলাকালে এমন ঘটনা ঘটেছে। সেই সময় শেষ রাউন্ডের খেলা চলছিলো। হঠাৎ গুলি চলতে শুরু করে। যদিও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, স্টেডিয়ামের ভেতরে গুলি চলেনি। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে নিরাপত্তা সংশ্লিষ্টরা। ঘটনায় জড়িতদের উদ্দেশে খোঁজ শুরু করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের মতে, স্টেডিয়ামের পশ্চিম অংশে ঘটনাটি ঘটে। ম্যাচের শেষ মুহূর্ত হওয়ায় দর্শকরা সে সময় সেখান দিয়ে বেরোচ্ছিলেন। পুলিশের ধারণা, বন্দুকধারী একজনই ছিলো। গুলি চালিয়ে সে ভিড়ের মধ্যে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য শুনে বন্দুকধারীকে খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এদিকে, পুলিশের আরেকটি টিম বলছে, ঘটনাস্থানে দুজন বন্দুকধারী ছিলো। তবে কী কারণে এই গুলি চলল, সেটা এখনো পরিষ্কার নয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, গুলি চলার পর মানুষ দৌড়াদৌড়ি শুরু করে দেয়। নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায়। বেশিরভাগ সংখ্যক দর্শক একই গেট দিয়ে বের হচ্ছিলো।

এর আগে ২০১৯ সালের আগস্টে এই লাড-পেবেলস স্টেডিয়ামেই গুলি চালানোর ঘটনা ঘটেছিলো। সেই সময় গুলিবিদ্ধ হন ৯ জন। গ্রেফতার হয় ১৭ বছর বয়সী এক যুবককে। সেই ঘটনার পর ফের আবারো গুলি চালানোর ঘটনা ঘটলো। ফলে নিরাপত্তা নিয়ে বেশ আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা