খেলা

জীবন-মরণ ম্যাচ টাইগারদের

ক্রীড়া প্রতিবেদক: কে জানতো এমন হবে? স্কটল্যান্ডের কাছে হার কি মেনে নেয়া যায়। এক হারেই রেগে ভূত হয়ে আছেন বিসিবির প্রেসিডেন্ট পাপন। এক হারেই এখন অনেক সমীকরণ বাংলাদেশের সামনে। বিশ্বকাপ বাছাই পর্বেই এমন কঠিন সমীকরণে পড়তে হবে কারো ধারণাই কি ছিলো? আজ (১৯ অক্টোবর) ওমানের বিপক্ষে পা ফসকালেই মাথা নিচু করে ধরতে হবে দেশের বিমান। আর তাই কোটি সমর্থকের এখন একটাই চাওয়া, ঘুরে দাঁড়াক বাংলাদেশ। আল আমিরাত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

এদিকে বাংলাদেশের বিশ্বকাপ এখনই শেষ হয়ে যায়নি। স্কটল্যান্ডের বিপক্ষে ফল হতাশাজনক হলেও এখান থেকেও দ্বিতীয় রাউন্ডে যাওয়া সম্ভব। দ্বিতীয় ম্যাচের আগে এমনই আশার কথা জানালেন বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো। ওমানের বিপক্ষে দলে যে পরিবর্তন আনবেন সেটা আগেই বলে রেখেছেন ডমিঙ্গো। একটি পরিবর্তন বাদে স্কটল্যান্ডের ম্যাচের মতোই একাদশ থাকতে পারে ওমান ম্যাচে।

স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ইনিংস ওপেন করেছিলেন লিটন দাস ও সৌম্য সরকার। দুজনই স্কোর বোর্ডে মাত্র ৫ রান করে যোগ করে প্যাভিলিয়নে ফিরেছেন। শুধু এ ম্যাচেই না, গত কয়েক মাস ধরেই ফর্মে নেই লিটন-সৌম্য। তাই ওমানের বিপক্ষে ম্যাচে ওপেনিংয়ে পরিবর্তন আনতে চান রাসেল ডমিঙ্গো। তিনি বলেন, দলে একটা চেঞ্জ আসবে। ওপেনিংয়ে নাঈম শেখ খেলবে।

তবে প্রশ্ন উঠছে, নাঈম জায়গা পেলে বাদ পড়বেন কে? ধারণা ভুল না হলে সৌম্যকেই বেঞ্চে রাখতে পারেন কোচ। অনেকটা অনুমিতভাবেই একাদশে জায়গা পাবেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। মিডল অর্ডারে আফিফ হোসেনের সঙ্গে দেখা যেতে পারে উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে। প্রথম ম্যাচের মতো অলরাউন্ডার সাইফউদ্দিনেও ভরসা রাখতে পারেন রাসেল ডমিঙ্গো। পেসার হিসেবে মুস্তাফিজুর রহমাদের সঙ্গে দেখা যেতে পারে তাসকিন আহমেদ কিংবা শরিফুল ইসলামদের কাউকে।

এদিকে সমীকরণের মারপ্যাঁচ ছাড়া দ্বিতীয় রাউন্ডের টিকিট পেতে চাইলে বাকি ‍দুই ম্যাচে ওমান এবং পাপুয়া নিউগিনির বিপক্ষে জয়ের বিকল্প নেই টিম টাইগার্সের। এছাড়াও প্রার্থনা করতে হবে স্কটল্যান্ডের কাছেও যেন ওমান হেরে যায়। তা না হলে রানরেটের সমীকরণ জটিলতায় পড়তে হতে পারে বাংলাদেশকে। কারণ পাপুয়া নিউগিনির বিপক্ষে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জেতা ওমান রানরেটে এখন অনেক এগিয়ে রয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) পর্যন্ত গ্রুপের শীর্ষে থাকা ওমানের নেট রানরেট (+) ৩.৩৩৫। এছাড়া দুইয়ে থাকা স্কটল্যান্ডের রানরেট (+) ০.৩০০। এদিকে বাংলাদেশের রানরেট (-) ০.৩০০। ফলে পরের রাউন্ডে উঠতে হলে ম্যাচ জয়ের পাশাপাশি রানরেটের হিসাবটাও মাথায় রাখতে হবে বাংলাদেশকে।

বাংলাদেশ বাকি দুই ম্যাচে জয় পেলেও স্কটল্যান্ড ওমান ও পাপুয়া নিউগিনিকে হারালে 'বি' গ্রুপ থেকে সুপার টুয়েলভে যাবে টাইগাররা। তবে একটি খেলায়ও যদি হেরে যায় স্কটিশরা সেক্ষেত্রে বাংলাদেশের পাড়ি দিতে হবে রান রেটের জটিল সমীকরণ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: ১. লিটন দাস ২. নাঈম শেখ ৩. সাকিব আল হাসান ৪.মুশফিকুর রহিম ৫. মাহমুদউল্লাহ রিয়াদ ৬. আফিফ হোসেন ৭. নুরুল হাসান সোহান ৮. মেহেদী হাসান ৯. সাইফউদ্দিন ১০. তাসকিন আহমেদ/শরিফুল ইসলাম ও ১১. মুস্তাফিজুর রহমান।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা