ছবি: সংগৃহীত
খেলা

জয় দিয়ে শ্রীলঙ্কার বিশ্বকাপ শুরু

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কা জয় দিয়ে শুরু করলো টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। বাছাই পর্বে ‘এ’ গ্রুপের ম্যাচে নামিবিয়াকে সাত উইকেটে হারিয়েছে লঙ্কানরা। সোমবার (১৮ অক্টোবর) আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নেমে লংকান বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়তে পারেননি নামিবিয়ার ব্যাটাররা।

নামিবিয়া ১৯ দশমিক ৩ ওভারে ৯৬ রানে অলআউট হয়। তিনজন ব্যাটার দু’অংকের কোটা স্পর্শ করতে পারেন। সর্বোচ্চ ২৯ রান করেছেন ক্রেইগ উইলিয়ামস। অধিনায়ক জেরার্ড এরামুস ২০ রান করেন। শ্রীলংকার মহেশ থিকসেনা ৩টি, লাহিরু কুমারা-হাসারাঙ্গা ডি সিলভা ২টি করে উইকেট নেন।

জয়ের জন্য ৯৭ রানের সহজ লক্ষ্য ৩৯ বল বাকি রেখেই স্পর্শ করে লঙ্কানরা। তবে শুরুতেই বিপদেই পড়েছিল। ২৬ রানের মধ্যে উপরের ৩ ব্যাটার দ্রুত ফিরেন। তবে চতুর্থ উইকেটে ৫০ বলে অবিচ্ছিন্ন ৭৪ রান গড়ে শ্রীলঙ্কার জয় নিশ্চিত করেন আবিস্কা ফার্নান্দো ও ভানুকা রাজাপাকসে।

ফার্নান্দো ২৮ বলে দুটি ছক্কায় অপরাজিত ৩০ এবং রাজাপাকসে ২৭ বলে অপরাজিত ৪২ রান করেন। চারটি চার ও দুটি ছক্কা হাকান রাজাপাকসে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মিয়ামি

লিওনেল মেসির গোল সত্ত্বেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ইন্টার মিয়ামি। মে...

জিয়াউর রহমান শিখিয়েছিলেন, সমালোচনা হলেই থেমে যেতে হয় না: শিক্ষামন্ত্রী

দায়িত্ব নেওয়ার পর থেকে নানা আলোচনা-সমালোচনা হলেও কাজ থেকে পিছিয়ে না যাওয়ার দৃ...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

নীরব ঘাতক হৃদরোগ: যেসব সূক্ষ্ম লক্ষণ দেখে আগেই সতর্ক হবেন

হৃদরোগের সমস্যার ক্ষেত্রে লক্ষণগুলো ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে এবং গুরুতর হৃদ...

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭০

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত নিয়মিত অভিযানে ৪৭০ জনকে গ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা