খেলা

 আজ ওমানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক: আর মাত্র ৮ দিন পর ১৭ অক্টোবর পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। মেগা এই টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ দল, প্রতিপক্ষ স্কটল্যান্ড। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে বর্তমানে ওমানে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদরা। তারই অংশ হিসেবে শুক্রবার (৮ অক্টোবর) ওমান ‘এ’ দলের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

ওমানের আল আমেরাত ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বনাম ওমান ‘এ’ দলের ম্যাচটি শুরু হবে। এই অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচটি ভক্ত-সমর্থকরা উপভোগ করতে পারবেন সরাসরি। দেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

১৭ তারিখ শুরু হতে যাওয়া বিশ্বকাপে অংশ নিতে গত ৩ অক্টোবর দেশ ছাড়ে টাইগাররা। ৪ তারিখ কোয়ারেন্টাইনের পর গত ৫, ৬ ও ৭ অক্টোবর নিজেদের মতো করে অনুশীলন সেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আজ মুখোমুখি হবে ওমান ‘এ’ দলের।

এই ম্যাচ শেষে ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা আছে। সেখানে ১০ তারিখ কোয়ারেন্টাইন পর্ব শেষে ১১ তারিখে অনুশীলনে নামবে টাইগাররা। পরের দিন অর্থাৎ ১২ তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্ততি ম্যাচ। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। ৩ অক্টোবর আবার অনুশীলনের পর ১৪ তারিখ দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।

দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ১৫ তারিখ ওমান ফিরে যাবে বাংলাদেশ দল। ১৬ অক্টোবর ফ্লাডলাইটের আলোর নিচে অনুশীলন। ১৭ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। এরপর ১৯ অক্টোবর প্রথম পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওমানের মুখোমুখি হবে টাইগাররা। ২১ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। এই ম্যাচটি হবে স্থানীয় দুপুর ২টায়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নোয়াখালীর সদর উপজেলায় প্রেমের প্রস্তাবে সাড়া না দে...

প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন

নোয়াখালীর সোনাইমুড়ীতে একই বাড়ির দূর সম্পর্কের চাচা...

পেশাগত মানসিক চাপ: আড়ালে ক্লান্তি আর ভাঙনের গল্প

পেশাগত দায়িত্বের চাপ, কর্মক্ষেত্রের প্রতিকূলতা, আর...

হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা