খেলা

বেলজিয়ামকে হারিয়ে ফাইনালে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক: বেলজিয়ামকে হারিয়ে ফাইনালে গেলো ফ্রান্স। শুক্রবার (৮ অক্টোবর) দ্বিতীয় সেমিফাইনালে বেলজিয়ামকে ৩-২ গোলে হারিয়েছে ফ্রান্স। আগামী ১১ অক্টোবর ফাইনালে ট্রফি জয়ের লড়াইয়ে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন।

আলিয়াঞ্জ এরিনাতে বল দখলে দুই দল প্রায় সমানে সমান। ম্যাচের প্রথমার্ধে দুই দলই গোলের সুযোগ পেয়েছে। পাল্টাপাল্টি আক্রমণ হয়েছে। কিন্তু গোলের সুযোগ কাজে লাগিয়ে প্রথমেই এগিয়ে গেছে বেলজিয়াম। প্রথম গোল এসেছে ৩৭ মিনিটে। তিন মিনিট পর রোমেরো লুকাকু ব্যবধান দ্বিগুণ করেন। ৪৪ মিনিটে হ্যাজার্ডের জোরালো শট গোলকিপার কোর্তোয়া তালুবন্দি করে আর ব্যবধান বাড়াতে দেননি। যদিও একটু পর এমবাপ্পের জোরালো শট বাইরের জাল কাঁপায়। দুই গোলে পিছিয়ে থেকে ফ্রান্স বিরতির পর ম্যাচে ফিরে আসে।

৬২ মিনিটে এমবাপ্পের পাশে করিম বেনজেমাসহ চার ডিফেন্ডার ঘিরে দাঁড়ালেও দারুণ নিচু শটে গোল করে ব্যবধান কমান তিনি। পাঁচ মিনিট পর পেনাল্টি থেকে ম্যাচে সমতা ফিরিয়ে আনে ফ্রান্স। ৬৭ মিনিটে গ্রিজমানকে বাধা দেয় বেলজিয়ামের একজন ডিফেন্ডার। পেনাল্টি থেকে এমবাপ্পে জোরালো শটে গোল করেন।

৯০ মিনিটে পল পগবার ফ্রি-কিক ক্রস বারের কোনায় লেগে প্রতিহত হয়। তবে একই মিনিটে ফ্রান্স তৃতীয় লক্ষ্যভেদ করে ফাইনালে জায়গা করে নেয়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা