ক্রিকেট
খেলা

পরাজিতদের ক্রিকেটের স্বার্থে কাজ করার আহ্বান 

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে পরাজিতদের ক্রিকেটের স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। এরই সঙ্গে বিজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে মাশরাফী লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে জয়ী সব প্রার্থীকে আমার আন্তরিক শুভেচ্ছা। ইনশাআল্লাহ আপনাদের হাত ধরেই বাংলাদেশের ক্রিকেট আরও এগিয়ে যাবে।’

এদিকে নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীদেরও ক্রিকেটে উন্নয়নে ভূমিকা থাকবে বলে মনে করেন তিনি।

তিনি আরও বলেন, ‘যারা হেরে গিয়েছেন আপনারাও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্রিকেটের স্বার্থে কাজ করবেন বলেই আশা করছি, আপনাদের সহযোগিতাও বাংলাদেশ ক্রিকেটে প্রয়োজন বলেই মনে করি। শুভকামনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড।’

ক্রিকেটের এই অভিভাবক সংস্থায় নতুন মেয়াদে দায়িত্ব নিতে যাচ্ছেন ২৫ জন পরিচালক। এর মধ্যে ১৬ নির্বাচনের মাধ্যমে আসেন, সাত জন প্রতিদ্বন্দ্বিতায় এবং বাকি দুইজন ক্রীড়া পরিষদের মনোনয়নে। নির্বাচন হওয়া ১৬ পদে পুরনোরা যেমন জায়গা ধরে রেখেছেন, তেমনি এসেছে নতুন মুখ।

বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন হয়েছে তিন ক্যাটাগরিতে। ক্যাটগরি-১ (জেলা ও বিভাগ) থেকে ৩ জন, ক্যাটাগরি-২ (ক্লাব) থেকে ১২ জন ও ক্যাটাগরি-৩ (পাবলিক বিশ্ববিদ্যালয়, সাবেক ক্রিকেটার, বিভিন্ন প্রতিষ্ঠান) থেকে একজন নির্বাচিত হয়েছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা