বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন
খেলা

ফের সভাপতির চেয়ারে পাপন

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের আগে বিসিবি সভাপতি নাও হতে পারেন, এমন ঘোষণা দিলেও নির্বাচনে সভাপতি হিসেবে দাঁড়িয়ে আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হলেন নাজমুল হাসান পাপন। একই সঙ্গে টানা চতুর্থবারের মতো বিসিবি সভাপতির চেয়ারে বসলেন তিনি।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিসিবি সূত্রে জানা গেছে বিষয়টি। নির্বাচন পরবর্তী প্রথম বোর্ড সভায় পাপনকে নতুন বোর্ড সভাপতি ঘোষণা করা হয়।

এর আগে বুধবারের নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে যৌথভাবে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন পাপন। ৫৭ ভোটের মধ্যে পেয়েছেন ৫৩। ফলে প্রথমবারের মতো নির্বাচনে জিতে বিসিবির সভাপতি হলেন পাপন। আগের দুই দফায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন তিনি।

নির্বাচনে পরিচালক ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) আ জ ম নাছির উদ্দীন ও আকরাম খান (চট্টগ্রাম বিভাগ), কাজী ইনাম আহমেদ ও শেখ সোহেল (খুলনা বিভাগ), শফিউল আলম চৌধুরী নাদেল (সিলেট বিভাগ), অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম (রংপুর বিভাগ) ও আলমগীর খান আলো (বরিশাল বিভাগ), নাঈমুর রহমান দুর্জয় ও তানভীর আহমেদ টিটু (ঢাকা বিভাগ) এবং সাইফুল আলম স্বপন চৌধুরী (রাজশাহী বিভাগ) নির্বাচিত হন।

ক্যাটাগরি-২ (ক্লাব ক্যাটাগরি) থেকে পরিচালক হয়েছেন নাজমুল হাসান পাপন (আবাহনী লিমিটেড), গাজী গোলাম মুর্তজা, (গাজী গ্রুপ ক্রিকেটার্স) ও এনায়েত হোসেন (আজাদ স্পোর্টিং), ইসমাইল হায়দার মল্লিক (শেখ জামাল ক্রিকেটার্স), নজিব আহমেদ (শেখ জামাল ধানমন্ডি ক্লাব), ওবেদ রশীদ নিজাম (শাইনপুকুর ক্লাব), সালাউদ্দিন চৌধুরী (কাকরাইল বয়েজ), ফাহিম সিনহা (সূর্যতরুণ ক্লাব), ইফতেখার রহমান মিঠু (ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাব), মাহবুব আনাম (মোহামেডান স্পোর্টিং ক্লাব), মঞ্জুর হোসেন কাদের (ঢাকা এসেটস) এবং মনজুর আলম (আসিফ শিফা ক্রিকেট অ্যাকাডেমি)।

এছাড়া ক্যাটাগরি-৩ (পাবলিক বিশ্ববিদ্যালয়, সাবেক ক্রিকেটার, বিভিন্ন প্রতিষ্ঠান) থেকে নির্বাচিত হয়েছেন খালেদ মাহমুদ সুজন।

প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর থেকে সভাপতির দায়িত্বে ছিলেন না পাপন। ৬ অক্টোবর নির্বাচনের ফলে এবারও পরিচালক নির্বাচিত হয়েছেন পাপন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা