লিওনেল মেসি
খেলা

আমি ভুল করিনি

স্পোর্টস ডেস্ক: সেই ছোট থেকে এক ক্লাবে। বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক লিওনেল মেসির। প্রাণের ক্লাবকে কিছুতেই ছেড়ে আসতে চাননি। কিন্তু আর্থিক সংকটের অজুহাতে আর্জেন্টাইন খুদেরাজকে বিদায় করে দিয়েছে বার্সাই।

এতদিনের সম্পর্ক, মেসির কষ্ট হওয়াই স্বাভাবিক। বার্সার শেষ সংবাদ সম্মেলনে তার অঝোর কান্নাই বলে দিচ্ছিল সব। বার্সার সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) লুফে নেয় গ্রহের সেরা ফুটবলারকে।

তবে প্যারিসে মানিয়ে নিতে একটু যেন কষ্টই হচ্ছে মেসির। এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে করেছেন মাত্র একটি গোল। তার নামের সঙ্গে যেটি একদমই যায় না। মেসি কি ভুল ঠিকানা বেছে নিলেন? তার কি এখন আফসোস হচ্ছে?

পিএসজিতে যোগ দেওয়ার পর প্রথমবারের মতো মেসি বিস্তারিত কথা বলেছেন একটি ফ্রান্স ফুটবল ম্যাগাজিনে। সে সাক্ষাৎকারে এই ফুটবল সুপাারস্টার জানিয়েছেন, যে সিদ্ধান্ত নিয়েছেন, তার কোনো আফসোস নেই।

মেসির বিস্তারিত সাক্ষাৎকারটি প্রকাশ হবে আগামী ৯ অক্টোবর। তার আগে ওই সাক্ষাৎকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্যটি নিয়ে প্রচ্ছদ করেছে ফরাসি ম্যাগাজিনটি। যেখানে মেসির বক্তব্য লিখা হয়েছে, ‘আমি পিএসজিতে এসে কোনো ভুল করিনি।’

এদিকে মেসিকে হারিয়ে রীতিমত ধুঁকছে বার্সেলোনা। দলটির কোচ রোনাল্ড কোম্যানকে প্রায় প্রতি সংবাদ সম্মেলনেই একটি প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে-মেসির অভাব কতটা অনুভব করছেন?

গত সপ্তাহে এই ধরনের এক প্রশ্ন শুনে তো খেপেই গিয়েছিলেন কোম্যান। ক্যারিয়ারের সবচেয়ে বাজে মুহূর্ত নিয়ে বলতে গিয়ে কোম্যানের ক্ষুব্ধ প্রতিক্রিয়া, ‘লিওনেল মেসির চলে যাওয়া সবচেয়ে বাজে মুহূর্ত। আমার কাছে টাকার বস্তা থাকলে মেসি এখানেই থাকতো এবং আরও কিছু ফুটবলারকে নিয়ে আসতাম।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা