খেলা

সাঁতারে মুক্তি ও ইসলামের অনন্য রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক: বয়সভিত্তিক সাঁতারের ৩৪তম আসরে সুইমিংপুলে ঝড় তুলেছেন বাংলাদেশ আনসারের মুক্তি খাতুন ও গোপালগঞ্জ সুইমিং ক্লাবের মোহাম্মদ ইসলাম। তিনটি রেকর্ডসহ ১১ ইভেন্টে সোনা জিতে মেয়েদের বিভাগে মুক্তি এবং দুটি রেকর্ডসহ ৯টি সোনা জিতে ছেলেদের বিভাগে সেরা হয়েছেন ইসলাম।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৫ অক্টোবর) ছিলো প্রতিযোগিতার তৃতীয় ও শেষ দিন।

এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপি ৪৮টি সোনা, ৫৩টি রুপা ও ৪২টি ব্রোঞ্জ পেয়ে দলগত সেরা হয়েছে। বাংলাদেশ আনসার ২৩টি সোনা, ১১টি রুপা ও ৯টি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় হয়েছে।

প্রতিযোগিতার শেষ দিনে ২০০ মিটার ব্যক্তিগত মিডলের ১৮ থেকে অনূর্ধ্ব-২০ বছর বয়সী বিভাগে ২ মিনিট ৫১ দশমিক ৭৫ সেকেন্ড সময় নিয়ে মুক্তি ভেঙেছেন ২০১৯ সালে ড থৈ প্রু মার্মার (২ মিনিট ৫২ দশমিক ৫০ সেকেন্ড) রেকর্ড।

দ্বিতীয় দিনে ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ২০১৪ সালে মরিয়ম খাতুনের (৩ মিনিট ১ দশমিক ৮৭ সেকেন্ড) রেকর্ড মুক্তি নিজের করে নিয়েছিলেন ৩ মিনিট ০ দশমিক ৯২ সেকেন্ডে সাঁতার শেষ করে। প্রথম দিনে আনসারের এই সাঁতারু ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ২০১৯ সালে খাদিজা আক্তারের (১ মিনিট ২৩ দশমিক ৭১ সেকেন্ড) রেকর্ড ভেঙেছিলেন ১ মিনিট ২২ দশমিক ২৮ সেকেন্ড সময় নিয়ে।

ছেলেদের ১৮ থেকে অনূর্ধ্ব-২০ বছর বয়সীদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে ৫৯ দশমিক ০৯ সেকেন্ড সময় নিয়ে ইসলাম ভাঙেন ২০১৭ সালে জাহিদুল ইসলামের (৫৯ দশমিক ১১ সেকেন্ড) রেকর্ড। ১০০ মিটার ফ্রিস্টাইলে ২০১৫ সালে আরিফুল ইসলামের গড়া রেকর্ডও (৫৬ দশমিক ৫৯ সেকেন্ড) গোপালগঞ্জ সুইমিং ক্লাবের এই সাঁতারু নিজের করে নেন ৫৫ দশমিক ৩৪ সেকেন্ড সময় নিয়ে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

মেসিদের চমকে দিতে প্রস্তুত কেপ ভার্দে

বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা