খেলা

রোহিতের ঝুলিতে চারশ ছক্কা 

ক্রীড়া ডেস্ক: নতুন এক উচ্চতায় রোহিত শর্মা। ভারতের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে হাঁকালেন ৪০০ ছক্কা। মাইলফলক ছুঁতে মঙ্গলবার (৫ অক্টোবর) আইপিএলে রাজস্থান রয়্যালসের বিপক্ষে রোহিতের প্রয়োজন ছিলো ২ ছক্কা। শারজাহতে রান তাড়ায় প্রথম ওভারে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের মাথার ওপর দিয়ে ছক্কা মেরে এগিয়ে যান মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক।

এরপর তৃতীয় ওভারে গোপালকে ওই ছক্কা হাঁকিয়ে পৌঁছে যান কাঙ্ক্ষিত ঠিকানায়। পরের ওভারেই অবশ্য আউট হয়ে যান তিনি, ১৩ বলে ২২ রান করে।

২০ ওভারের ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড টি-টোয়েন্টির মহাতারকা ক্রিস গেইলের। ৪৪০ ইনিংসে ক্যারিবিয়ান ব্যাটসম্যানের ছক্কা ১ হাজার ৪২টি!

৮০০ ছক্কাও নেই আর কারও। ৫০২ ইনিংসে ৭৫৮ ছক্কা নিয়ে দুইয়ে আছেন গেইলের স্বদেশি কাইরন পোলার্ড। ৩২৫ ইনিংসে ৫১০ ছক্কা মেরে তিনে আরেক ক্যারিবিয়ান আন্দ্রে রাসেল।

৩৬৪ ইনিংসে ৪৮৫ ছক্কা নিউ জিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালামের, ৩৩৫ ইনিংসে ৪৬৭টি অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনের। দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের ৩১৭ ইনিংসে ছক্কা ৪৩৪টি। ৩১৯ ইনিংসে ৩৯৯টি অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চের।

রোহিতের ৪০০ ছক্কা ৩৪২ ইনিংসে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে ডানহাতি এই ব্যাটসম্যান আছেন দুইয়ে, ১০৩ ইনিংসে ১৩৩টি। ৯৮ ইনিংসে ১৪৭ ছক্কা মেরে চূড়ায় নিউ জিল্যান্ডের মার্টিন গাপটিল।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্রের ৫ লাখ টেস্ট কিট

ডেঙ্গু মোকাবেলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব কিট পর্য...

ঢাকা ফেরতদের শরীরে ডেঙ্গু, পঞ্চগড়ে স্থানীয় সংক্রমণ নেই

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা এলাকার ইসমাইল হোসেন (৩৫) একটি বাসের সুপারভাইজার।...

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি ১০০০

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র কর...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে যৌথ অভিযান পরিচালনার বিষয়ে আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা