সংগৃহীত ছবি
খেলা
এশিয়া কাপ

বিকালে ভারত-পাকিস্তান মহারণ

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের আসল উত্তাপ দেখা যাবে আজ। পাল্লেকেলে মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বিনা যুদ্ধে কেউ যে কাউকে ছাড় দেবে না।

আরও পড়ুন : আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন

আজ শনিবার (২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টায় শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বরাবরই রাজত্ব করে আসছে ভারতীয়রা। সর্বোচ্চ ৭ বার শিরোপা ঘরে তুলেছে। রোহিত শর্মার নেতৃত্বে এবারও সেই পথেই থাকতে চায় টিম।

আরও পড়ুন : রাশিয়াকে হুশিয়ারি দিল ইউক্রেন

দুই দলের সবশেষ দেখা গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেবার চার উইকেটের জয় তুলে নিয়েছিল ভারত। এশিয়া কাপের পরিসংখ্যানেও এগিয়ে ভারত। ১৬ ম্যাচের মুখোমুখি দেখায় ৯ ম্যাচেই জিতেছে ভারত।

তবে এবার খেলা ওয়ানডে ফরমেটে। র‌্যাঙ্কিংয়ে এখন সবার উপরে পাকিস্তান। এই সংস্করণে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে সেরা পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ভারতের অনিচ্ছায় এশিয়া কাপটাও সম্পূর্ণ আয়োজন করতে পারেনি তারা। জবাবটাও তাই ব্যাটে-বলেই দিতে চাইবে পাকিস্তান।

আরও পড়ুন : ইসির প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু আজ

ছেড়ে কথা বলবে না ভারতও। ব্যাটিংয়ে কোহলি-রোহিতের সাথে বোলিংয়ে বুমরাহ-শামীদের রসায়ন মিলে গেলে যে কোনো দলকেই গুড়িয়ে দিতে পারে ভারত।

সবমিলিয়ে জমজমাট এক ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট ভক্তরা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা