সংগৃহীত
খেলা

এগিয়ে এলো বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ

নিজস্ব প্রতিনিধি: আফগানিস্তানের বিপক্ষে ২টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় ৪ ও ৭ সেপ্টেম্বর ম্যাচ ২ টি অনুষ্ঠিত হওয়ার কথা। একদিন এ সিরিজের ১ম ম্যাচটি এগিয়ে এসেছে। তাই বসুন্ধরা কিংস অ্যারেনায় আন্তর্জাতিক অভিষেক ১ দিন আগেই হচ্ছে৷

আরও পড়ুন: উয়েফার বর্ষসেরা হালান্ড

আফগানিস্তান সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে ৩ টি ম্যাচ খেলতে চায়। তারা আগেই জানিয়েছিল ২ ম্যাচের একটি ফিফা উইন্ডোর বাইরে খেলতে। বাংলাদেশে আসার পরেও তারা এটি জানিয়েছে। বাফুফে ফিফা ও এএফসির কাছে আফগানিস্তানের দাবির পরিপ্রেক্ষিতে আবেদন করে। এএফসি আজ সে আবেদন মঞ্জুর করায় ফিফাও অনুমোদন দিয়েছে।

ইতোমধ্যেই বাংলাদেশে আফগানিস্তান ফুটবল দল চলে এসেছে।

আরও পড়ুন: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

একদিন এগিয়ে আসায় ম্যাচটির আন্তর্জাতিক স্বীকৃতি ঠিক থাকলেও কিছুটা রেটিং কমছে। ফিফা উইন্ডোর মধ্যকার ম্যাচের ফলাফল র্যাংকিংয়ে যেভাবে প্রভাব ফেলে উইন্ডোর বাইরের ম্যাচেও ততটা পড়ে না। বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান ২ টি ম্যাচ খেলে ফিলিপাইনের উদ্দেশ্যে রওনা দেবে।

ম্যাচের প্রথম দিন এগিয়ে আসলেও সময়সূচি অবশ্য ঠিকই রয়েছে। বিকেল ৫ টায় কিংস অ্যারেনায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। সরাসরি টি স্পোর্টসের সম্প্রচার করার কথা রয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে ব্রোঞ্জও খুইয়েছে বাংলাদেশ

অনেক আশা নিয়ে এসেছিলেন নাগোয়ার বাংলাদেশি প্রবাসীরা...

কিশোরগঞ্জে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ির পাশে খেলতে গিয়ে পরিত্যক্ত পুকুরে ডুবে মামাতো-ফু...

হুথিদের বিরুদ্ধে বিশাল হামলা শুরু করতে যাচ্ছে সৌদি

ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বি...

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের অর্থনীতির মূল ভ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা