খেলা

কোচের বিরুদ্ধে ২৪ নারীর যৌন অভিযোগ

ক্রীড়া ডেস্ক: ভেনেজুয়েলার সাবেক এক ফুটবল কোচের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছে দেশটির ২৪ নারী ফুটবলার। তাদের প্রত্যেকেই ভেনেজুয়েলার হয়ে শীর্ষ পর্যায়ে খেলে থাকেন।

২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভেনেজুয়েলার বিভিন্ন পর্যায়ের নারী জাতীয় দলের কোচিং করিয়েছেন কেনেথ জেসেরেমেতা। বয়সভিত্তিক পর্যায়ের বিশ্বকাপে তিনবার চূড়ান্ত পর্বে খেলিয়েছেন ভেনেজুয়েলাকে। এছাড়া দুইবার জিতেছেন দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব–১৭ টুর্নামেন্ট। ২০১৭ সালে ভেনেজুয়েলা অনূর্ধ্ব–২০ দলের কোচ পদ থেকে ছাঁটাই হন জেসেরেমেতা।

জেসেরেমেতার বিরুদ্ধে অভিযোগ তোলার সময় এই কোচকে 'দানব' বলে আখ্যায়িত করেছে নারী ফুটবলাররা। যাদের দলে আছেন ভেনেজুয়েলা জাতীয় দল এবং অ্যাটলেটিকো মাদ্রিদের নারী ফুটবলার দেয়ানো কাস্তেলানোস।

মোট ২৪ ফুটবলারের স্বাক্ষরসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি প্রকাশ করেছেন কাস্তেলানোস নিজেই। তিনি লিখেন, গত বছর আমাদের এক সতীর্থ জানায়, সে ১৪ বছর বয়স থেকে কোচের হাতে যৌন হয়রানির শিকার হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, মেয়েদের ফুটবলে আর কেউ যেন এ ঘটনার শিকার না হয়, সে জন্য আমরা কোচ কেনেথ জেসেরেমেতার শারীরিক, মানসিক ও যৌন হয়রানি থামাতে মুখ খোলার সিদ্ধান্ত নিয়েছি।

অভিযোগ তোলা খেলোয়াড়দের দাবি, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ-ফিফা, কনফেডারেশনস, ফেডারেশন, লিগে এই কোচকে যেন মেয়েদের ফুটবলে কাজ করতে না দেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা