খেলা

ফের দুই ম্যাচ নিষিদ্ধ বার্সা কোচ

সান নিউজ ডেস্ক: অপেশাদারী আচরণের জন্য ফের দুই ম্যাচের জন্য ডাগ আউট থেকে নিষিদ্ধ হয়েছেন বার্সেলোনা কোচ রোনাল্ড ক্যোমান। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সময়টা আসলেই ভালো যাচ্ছে না। মাঠের পারফরম্যান্সের বেহাল অবস্থার সঙ্গে যোগ হয়েছিলো দলের কোচ রোনাল্ড কোম্যানের ছাঁটাইয়ের গুঞ্জন। সেটি আপাতত থামলেও, এবার নতুন করে যোগ হলো কোচের নিষেধাজ্ঞা।

২৩ সেপ্টেম্বর কাদিজের মাঠে গোলশূন্য ড্র করার ম্যাচের একদম শেষ মুহূর্তে ডাগ আউটে লাল কার্ড দেখেন কোম্যান। রাগে অগ্নিশর্মা ছিলেন এ ডাচ কোচ। সেই ঘটনার শাস্তি হিসেবেই দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে তাকে। ফলে আগামী দুই ম্যাচ দলের সঙ্গে ডাগআউটে থাকতে পারবেন না কোম্যান।

মূলত নিষেধাজ্ঞাটি বাড়তি এক ম্যাচের। কেননা লাল কার্ড দেখায় এমনিতেই এক ম্যাচ বাইরে থাকতে হতো কোম্যানকে। এর সঙ্গে স্প্যানিশ ফুটবল ফেডারেশন যোগ করেছে আরো এক ম্যাচ। চতুর্থ রেফারির সঙ্গে আক্রমণাত্মক ব্যবহারের কারণে দেয়া হলো এই শাস্তি।

ম্যাচ শেষে এসব বিষয়ে নিয়ে ক্ষোভপ্রকাশ করে কোম্যান বলেছেন, ‘এই দেশে (স্পেনে) তারা কিছু না করতেই আপনাকে (লাল কার্ড দেখিয়ে) বের করে দেয়। আমি জিজ্ঞেস করলাম কেনো? সে (রেফারি) বললো, ‘এটিচ্যুড! এটিচ্যুড!’ যাই হোক আমরা এটি নিয়ে আর কথা বাড়াতে চাই না।’

এখন দুই ম্যাচ নিষিদ্ধ হওয়ায় দুইটি গুরুত্বপূর্ণ ম্যাচে কোচকে পাবে না বার্সেলোনা। রবিবার রাতে ঘরের মাঠে লেভান্তে এবং আগামী রবিবার বর্তমান চ্যাম্পিয়ন অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে কঠিন ম্যাচটি দর্শকসারিতে বসে দেখতে হবে বার্সা কোচকে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা