খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং প্রকাশ

ক্রীড়া প্রতিবেদক: আর মাত্র ২৪ দিন পর পর্দা উঠছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের। সংযুক্ত আরব আমিরাতে ১৭ অক্টোবর বসছে এই আসর। মেগা এই আসরের অফিসিয়াল থিম সং ‘লাইভ দ্য গেম’ মুক্তি পেয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) আইসিসি তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে একযোগে অবমুক্ত করে বিশ্বকাপের জন্য বানানো গানটি।

বলিউডের বিখ্যাত সঙ্গীত পরিচালক অমিত ত্রিবেদী এই অফিশিয়াল থিম সংটি কম্পোজ করেছেন। গানটির ক্যাম্পেইন ফিল্মে রাখা হয়েছে চার ক্রিকেটারের এনিমেটেড চেহারা। তারা হলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, ক্যারিবীয় অধিনায়ক কাইরন পোলার্ড, আফগানিস্তানের স্পিনার রশিদ খান ও অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেম ম্যাক্সওয়েলে। সঙ্গে এনিমেটেড ফিল্মে বিশ্বের বিভিন্ন প্রান্তের তরুণ সমর্থকদের যুক্ত করা হয়েছে।

এই অফিশিয়াল অ্যান্থেমে নতুন ব্রডকাস্ট টেকনোলজি সংযুক্ত করা হয়েছে যেখানে থ্রিডি ও টুডি ইফেক্ট একীভূত করা হয়েছে। বর্ণিল ভিডিওর সাথে থিম সংয়ে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, যা ক্রিকেট-প্রেমীদের মধ্যে তৈরি করবে বিশ্বকাপের উন্মাদনা। এটু পূর্ণতা দিতে ৪০ জনের বেশি প্রোডাকশন দলে ছিলো ডিজাইনারস, মডেলারস, মেট পেইন্টারস, এনিমেটরস, লাইটারস ও কম্পোজিটরস।

পোলার্ড-ম্যাক্সওয়েলরা বিশ্বকাপের থিম সং নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আইসিসির ওয়েবসাইটে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা