খেলা

বার্সার ঘরে তরুণ তুর্কি 

ক্রীড়া ডেস্ক: বার্সেলোনা থেকে মেসি চলে গেলেও ঢুকেছে অস্ট্রিয়ার তুর্কি বংশোদ্ভূত তরুণ ফরোয়ার্ড ইউসুফ দেমির। সেই ২০০২ বিশ্বকাপে আলো ছড়িয়ে ফেনেরবাচে থেকে বার্সেলোনায় নাম লিখিয়েছিলেন তুর্কি গোলকিপার রুস্তু রেকবার। গত দশকেই আতলেতিকোতে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে মিডফিল্ডার আরদা তুরান খেলে গেছেন বার্সার হয়ে।

রেকবার-তুরানদের পথ ধরে কয়েক দিন আগেই বার্সেলোনায় এসেছেন অস্ট্রিয়ার তুর্কি বংশোদ্ভূত তরুণ ফরোয়ার্ড ইউসুফ দেমির। র‍্যাপিড উইয়েন থেকে যদিও ধারে এসেছেন, তা–ও কোমানের পরিকল্পনায় দেমির যে বেশ ভালোভাবেই আছেন, সেটি বোঝা গেছে। ডিপাই-কুতিনিওদের সঙ্গে এর মধ্যে চার ম্যাচও খেলে ফেলেছেন দেমির।

তিনি আলো ছড়াতেই এবার আরেক দেমিরের দিকে হাত বাড়িয়েছে বার্সেলোনা। ১৭ বছর বয়সী এই খেলোয়াড়ের নাম এমরে দেমির। কায়সেরিস্পোর থেকে তুরস্কের এই ফরোয়ার্ডকে আনছে বার্সা।

বার্সেলোনা তাঁদের ওয়েবসাইটে জানিয়েছে, এই দেমিরকে আনতে ২০ লাখ ইউরো খরচ হয়েছে তাদের। ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এমরে দেমিরের সঙ্গে চুক্তি হয়েছে। বাইআউট ক্লজও নির্ধারণ করা হয়ে গিয়েছে। বার্সেলোনার সঙ্গে দেমিরের চুক্তি শেষ হওয়ার আগে অন্য কোনো ক্লাব আগ্রহী হলে, সে ক্লাবকে ৪০ কোটি ইউরো পরিশোধ করে দেমিরকে কিনতে হবে।

তবে আপাতত কায়সেরিস্পোরের হয়েই খেলবে দেমির, মৌসুম শেষ হলে বার্সার যুবদলের হয়ে খেলানো হবে তাকে। সেখানে পাশ করতে পারলেই ব্যস, ইউসুফ দেমিরের মতো নিয়মিত ডিপাই-কুতিনিওদের সঙ্গে খেলার সুযোগ পেয়ে যাবেন এমরে দেমিরও।

মেসি চলে যাওয়ার পর হন্যে হয়ে ‘আগামীর মেসি’ খুঁজছে বার্সেলোনা। সে লক্ষ্যেই হয়তো এবার তুরস্ক থেকে এমন একজনকে নিয়ে এসেছে তারা, যিনি মেসির মতোই বাঁ পায়ের খেলোয়াড়, আক্রমণভাগের যেকোনো পজিশনে খেলতে পারে।

বার্সেলোনা তাদের ওয়েবসাইটে জানিয়েছে, শুধু আক্রমণই নয়, আধুনিক যেকোনো ফরোয়ার্ডের মতো রক্ষণেও সাহায্য করে এমরে দেমির। ২০১৯ সালে মাত্র ১৫ বছর বয়সে তুরস্কের লিগে কায়সেরিস্পোরের হয়ে অভিষেক হয় এমরে দেমিরের। তুরস্কের লিগ ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতা এই খেলোয়াড়। সে মৌসুমে ৩১ ম্যাচ খেলে ৩ গোল করে দেমির।

এখনো তুরস্কের অনূর্ধ্ব-১৬ দলের হয়ে খেলছে। উন্নতির ধারা বজায় থাকলে জাতীয় দলের দরজার দেমির খোলাই দেখছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

জোয়ার-বর্ষায় বাড়ছে পানি, ভাঙন আতঙ্কে নদীতীরের মানুষ 

জোয়ারের পানি ও টানা বৃষ্টিতে বদলে গেছে ঝালকাঠির জনপদের চিত্র। সুগন্ধা ও বিষখ...

মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, ২০ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিমের নগর কসবা এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

চাচাতো বোনকে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদন্ড

নোয়াখালীর চাটখিল উপজেলায় আসমা আক্তার (৫) নামে এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা