তামিম ইকবাল
খেলা

নেপাল গেলেন তামিম

স্পোর্টস ডেস্ক: নেপালের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) ক্রিকেটে খেলতে দেশ ছেড়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টা ২৫ মিনিটে নেপালের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন তামিম।

বাংলাদেশ থেকে নেপালের বিমানপথ যাত্রা ঘণ্টা দেড়েকের। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির কারণে ফ্লাইট বন্ধ থাকায় সরাসরি কাঠমাণ্ডু যেতে পারছেন না তামিম। ফলে কাতার হয়ে নেপালের রাজধানীতে পৌঁছতে প্রায় বিকেল হয়ে যাবে তামিমের।

নেপালের লিগে ভৈরাহাওয়া গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলবেন তামিম। এ টুর্নামেন্টে রয়েছেন শহিদ আফ্রিদি, সিকান্দার রাজা, কেসরিক উইলিয়ামস, মোহাম্মদ শেহজাদ, উপুল থারাঙ্গা, ধাম্মিকা প্রাসাদদের মতো তারকা ক্রিকেটাররা।

আগামী শনিবার টুর্নামেন্ট শুরু হলেও তামিমদের দল ভৈরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের প্রথম ম্যাচ রোববার। প্রায় দুই মাস ইনজুরিতে ভোগার পর এই টুর্নামেন্ট দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন তামিম।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭

সরবরাহ সংকটের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা