খেলা

এভারেস্টের দেশে যাচ্ছেন তামিম

ক্রীড়া প্রতিবেদক: নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) খেলতে যাচ্ছেন তামিম ইকবাল। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তামিমের হাঁটুর চোটের উন্নতি জানাতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বললেন, জিম্বাবুয়ে সিরিজের পর তামিমকে মেডিকেল বিভাগ থেকে ৮ সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়ার পরামর্শ দেওয়া হয়েছিলো। জাতীয় দলের ফিজিও ও ট্রেনারের তত্ত্বাবধানে তামিম পুনর্বাসন পরিকল্পনা মেনে চলেছে। যথেষ্ট কষ্ট ও অধ্যবসায়ের সঙ্গে এই জটিল ও দীর্ঘ প্রক্রিয়া প্রায় শেষ করে এনেছে।

তিনি বলেন, গত ২-৩ দিন ধরে স্কিল ট্রেনিং করছে। ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে। আমরা আশাবাদী, এভাবে স্কিল ট্রেনিং চালিয়ে গেলে ইপিএলে খেলা সম্ভব হবে। আমাদের সঙ্গে তামিমের যে পরিকল্পনা করা হয়েছে তার অংশ হিসেবে ইপিএলে খেলা, এটা পুনর্বাসন প্রক্রিয়ার একটা অংশ। এই খেলায় বোঝা যাবে স্কিল ও অন্যান্য বিষয় কতটা সামলে নিতে পারছে। এই খেলার উপর নির্ভর করে পরবর্তী দিকনির্দেশনা দেবো।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে খেললেও বাকি দুই ফরম্যাটে মাঠে নামতে পারেননি তামিম। টি-টোয়েন্টি সিরিজের আগেই দেশে ফিরে আসেন। একই কারণে ঘরের মাঠে খেলতে পারেননি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সমান পাঁচ ম্যাচের দুটি টি-টোয়েন্টি সিরিজ। দীর্ঘদিন কুড়ি ওভারের ফরম্যাটে মাঠে না নামায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন। বিশ্বকাপ পর পরেই পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে ইপিএলে চোখ তামিমের।

দেবাশিষ বলছিলেন, এখন পর্যন্ত পুনর্বাসনের যে অবস্থা তাতে তামিম বেশ আত্মবিশ্বাস পাচ্ছে। সব ধরনের স্কিল ট্রেনিং শতভাগ এফোর্ট দিয়ে করতে পাচ্ছে। তবে যতক্ষণ পর্যন্ত পুরোপুরি খেলার মধ্যে না আসবে ততক্ষণ পর্যন্ত পুরোপুরি নিজেকে যাচাই করতে পারবে না। এই লিগে খেলা পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে খুব গুরুত্বপূর্ণ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা