খেলা

আফগানরা ডাকলো পাকিস্তানকে

ক্রীড়া ডেস্ক: পাকিস্তানের দুর্দিনে ক্রিকেট খেলতে ডাকলো আফগানিস্তান। নিউজিল্যান্ড, ইংল্যান্ড পাকিস্তানে নিজেদের সফর বাতিল করায় এমনিতেই কঠিন সময় পার করছে দেশটি। ঠিক সেই সময় তাদের পাশে এগিয়ে এলো আফগানিস্তান। তবে তারা পাকিস্তানে নয় নিজেদের দেশে নিয়ে খেলতে চায় ক্রিকেট।

পাকিস্তানের অবস্থা আবারও তথৈবচ। নিরাপত্তা ইস্যুতে কেউই তাঁদের সঙ্গে খেলতে চাইছে না যেন। পাকিস্তান সফর বাতিল করেছে নিউজিল্যান্ড। দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর অভিযান যখন সাফল্যের মুখ দেখছে, তখন সিদ্ধান্তটা ধাক্কা হয়েই এসেছে পাকিস্তানের জন্য।

একই পথে হেঁটেছে ইংল্যান্ডও। বাতিল হতে পারে অস্ট্রেলিয়ার সফরও। যদিও এখনও অস্ট্রেলিয়া এ ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি। সব মিলিয়ে পাকিস্তান এখন ‘ব্যাকফুটে’। ব্যাকফুট থেকে একটু হলেও পাকিস্তানকে ফ্রন্টফুটে আসার সুযোগ করে দিয়েছে আফগানিস্তান।

পাকিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলতে চেয়েছে তাঁরা। তবে হ্যাঁ, পাকিস্তানে গিয়ে নয়, নিজেদের মাটিতেই পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলার ইচ্ছে প্রকাশ করেছে আফগানিস্তান। তা যাই হোক, অন্তত খেলতে চেয়েছে তো এই ঘোর আকালের সময়ে!

পাকিস্তানকে এই সুসংবাদ দিয়েছেন খোদ আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত সভাপতি আজিজউল্লাহ ফজলি। বিদ্রোহী গোষ্ঠীর সরকার আদৌ দেশের মানুষকে ক্রিকেট খেলতে দেয় কি না, এ নিয়ে অনেকের মনে সংশয় থাকলেও আপাতত অমন কোনো পদক্ষেপ নেয়নি দেশটা।

আজিজউল্লাহ জানিয়েছেন, খুব শিগগিরই পাকিস্তান সফর করে তিনি দ্বিপক্ষীয় সিরিজের ব্যাপারটা চূড়ান্ত করবেন, ‘আগামী ২৫ তারিখে আমি পাকিস্তান যাচ্ছি। সেখানে গিয়ে আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজার সঙ্গে দেখা করবো। আমাদের দেশে ওয়ানডে সিরিজ খেলার জন্য তাঁদের প্রস্তাব দিবো। যে সিরিজটা আমাদের সেপ্টেম্বরে খেলার কথা ছিলো, শ্রীলঙ্কায়।’

তবে শুধু পাকিস্তানই নয়, বাংলাদেশসহ অন্যান্য দেশের সঙ্গে সিরিজ খেলার ব্যাপারেও আগ্রহ আছে তাঁর, ‘এরপর একে একে ভারত, বাংলাদেশ, আরব আমিরাতের ক্রিকেট বোর্ডের সঙ্গেও আলোচনায় বসবো।’

কাল রাতে ইসিবির সিদ্ধান্ত হাহাকারের জন্ম দিয়েছে পাকিস্তান ক্রিকেটে। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের টিম বাসে সন্ত্রাসী হামলার পর থেকে দীর্ঘ অনেক বছর আন্তর্জাতিক ক্রিকেটহীন দিন পার করেছে পাকিস্তান। ২০১৫ সাল পর্যন্ত কোনো আন্তর্জাতিক ক্রিকেট দল পাকিস্তান সফর করেনি। এরপর ধীরে ধীরে জিম্বাবুয়ে শ্রীলঙ্কা, বাংলাদেশ পাকিস্তান সফর করার পর আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফেরে পাকিস্তানে। আফগানিস্তানের খেলতে চাওয়াটা পিসিবিকে স্বস্তি দিলেও, পাকিস্তানে সিরিজ না খেলতে চাওয়ার ব্যাপারটা একটু হলেও কষ্টই দেবে রমিজ রাজাদের।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা