খেলা

নিউজিল্যান্ডের কাছে হুমকি গেছে ভারত থেকে

স্পোর্টস ডেস্ক: ভারত থেকে দেওয়া হয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দলকে হুমকি, এমনটাই জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। তবে সরাসরি ভারত থেকে নয়, ভিপিএনের মাধ্যমে সিঙ্গাপুরের লোকেশন ব্যবহার করে কাজটি করা হয়েছে বলে দাবি ফাওয়াদের।

শুক্রবার থেকে শুরু হওয়ার কথা ছিলো পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলার কথা ছিলো দুই দলের। কিন্তু নিরাপত্তা হুমকির কথা জানিয়ে শুক্রবার প্রথম ওয়ানডে শুরুর কিছুক্ষণ আগে পুরো সফরই বাতিল করে দিয়েছে কিউইরা।

নিউজিল্যান্ডের দেখাদেখি বিশ্বকাপের আগে নিজেদের পাকিস্তান সফর বাতিল করেছে ইংল্যান্ড ক্রিকেট দলও। পাশাপাশি অস্ট্রেলিয়াও তাদের আসন্ন পাকিস্তান সফর নিয়ে ভাবতে শুরু করেছে। সবমিলিয়ে নিজেদের দেশে ক্রিকেট ফেরানোর মিশনে থাকা পাকিস্তান বিপাকে পড়ে গেছে।

আর এসব কিছুর মূলে ভারতের এক অজ্ঞাত ব্যক্তি- এমনটাই অভিযোগ করলেন পাকিস্তানের তথ্যমন্ত্রী। বিষয়টিকে আরও গভীরভাবে তদন্ত করার জন্য ইন্টারপোলের সাহায্য প্রার্থনা করেছেন ফাহাদ। বুধবার সংবাদমাধ্যমে এ বিষয়ে কথা বলেছেন তিনি।

সফর স্থগিত করার আগে নিউজিল্যান্ড দল জানিয়েছিলো, তাদের কাছে ই-মেইলের মাধ্যমে এসেছে নানান হুমকি। কিন্তু এ বিষয়ে আর বিস্তারিত কিছুই জানায়নি তারা। এমনকি পরবর্তীতে আর কোনো মন্তব্য করা থেকেও নিজেদের সরিয়ে নিয়েছে কিউইরা। ফলে কিছুই জানতে পারেনি পাকিস্তান।

তবে নিজেরা খোঁজখবর নিয়ে জানা তথ্য দিয়ে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাহাদের ভাষ্য, ‘ভারত থেকে একটি ডিভাইসে ভিপিএনের (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) মাধ্যমে সিঙ্গাপুরের লোকেশন দেখিয়ে ই-মেইলটি পাঠানো হয়েছিলো।’

ফাহাদ চৌধুরীর দাবি, পাকিস্তানে পৌঁছানোর আগেই গত ১১ সেপ্টেম্বর সেই মেইল পেয়েছে নিউজিল্যান্ড। পাশাপাশি কিউই ওপেনার মার্টিন গাপটিলের স্ত্রীর কাছে হত্যার হুমকি দেয়া একটি মেইলও পাঠানো হয়েছে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আরও জানিয়েছেন, প্রাথমিক তদন্তের পর জানা গেছে গাপটিলের স্ত্রীকে হুমকি দেয়া ই-মেইলটিও ভারতের নিবন্ধিত। এ বিষয়ে আরও পূর্ণাঙ্গ তদন্তের জন্য ইন্টারপোলের সাহায্য কামনা করছেন ফাহাদ চৌধুরী।

সাননিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা